রাজ আমার সঙ্গে যেসব অন্যায় করেছে তাতে তাঁর জেল হওয়ার কথা: পরীমণি

এটাও তাঁকে আমার একপ্রকার ক্ষমা করে দেওয়া। না হয় আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে, তাতে তার জেল হওয়ার কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় দম্পতি শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য জীবন নিয়ে নাটকীয়তার শেষ নেই। তাঁদের মধ্যে আদেউ কী চলছে, তাঁরা কবে একসঙ্গে আবার সংসার শুরু করবেন তা জানতে তৎপর ভক্তরা! তবে বোধহয় ভক্তদের এই আশা পূরণ হচ্ছে না। গত মে মাসে শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই তাঁদের বৈবাহিক অশান্তি চরমে ওঠে। যদিও তার আগেই নাকি পরীর ঘর ছেড়েছিলেন রাজ, তেমনটাই দাবী পরীমণির। তারপরেও ছেলের জন্মদিনের ঠিক পরে একটি টিভি অনুষ্ঠানে তারকা যুগলের একসঙ্গে দেখা মিলেছিল। তখনও সবাই ভেবেছিলেন আবারও জোড়া লাগলো তাহলে তারকা দম্পতির। কিন্তু সে গুঁড়ে বালি। রাজের বিরুদ্ধে ৫ টি কারণ দেখিয়ে গত সোমবার ১৮ সেপ্টেম্বর ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন পরীমণি। আর সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রী সবসময়ই সজাগ। এরপরেই বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে গিয়ে বিচ্ছেদ প্রসঙ্গে পরীমণি লিখলেন, রাজ তাঁর সঙ্গে যে অন্যায়গুলো করেছেন, তাতে তাঁর জেল হওয়ার কথা।

নিজের পুরোনো পোস্টের একটি স্ক্রিনশট তুলে অভিনেত্রী তাঁর ফেসবুক দেওয়ালে আরও লেখেন, ‘নিশ্চয়ই এই স্ট্যাটাসের কথা মনে আছে অনেকেরই! সেবারও রাজ পাঁচ দিনের মাথায় বাসায় ফিরে আমার ফেসবুক থেকে এটা ডিলেট করে দিয়েছিল। তারপর এসব ঘটনার সে পুনরাবৃত্তি করেছে। বারবার। সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও, আর হবে না—এমনকি সুইসাইড–এর মতো হুমকিতেও ব্ল্যাকমেলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কতবার করা যায়, আমি জানি না।’

পরীমণি আরও লিখেছেন, ‘আমি সব ভুলে সুন্দর–স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্ককে অওন করেনি। সবার সামনে আমার বউ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর মানুষ একজন, যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ব্যবহারই করে গেল। প্রতিনিয়ত! আমি এমন ভয়ংকর একজন মানুষকে বারবার সুযোগ দিয়েছি। সে–ও সুযোগ পেত, কারণ আইনগতভাবে তার সাথে আমার বিবাহবিচ্ছেদ হয়নি। এসবে বারবার আমি অসম্মানিত হয়েছি আপনাদের কাছেও। আমাকে ক্ষমা করবেন।আমি তাঁকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক নিয়মে। এটাও তাঁকে আমার একপ্রকার ক্ষমা করে দেওয়া। না হয় আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে, তাতে তার জেল হওয়ার কথা। আমার ছেলের যাবতীয় খরচ—মানে ভরণপোষণ থেকে শুরু করে, আগামী দিনে পড়াশোনা যা কিছু আছে সবই আমি বহন করব। এত দিন যেভাবে করেছি। বাচ্চার ফুল অভিভাবকত্ব এখন তার মায়ের। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন।’  (সম্পূর্ণ পোস্ট অপরিবর্তিত) 

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত