ভারতীয় শিল্পে আতিফ আসলামের ‘কামব্যাক’ নিয়ে বিরোধ তুঙ্গে

বম্বে হাইকোর্টের রায়ের ভিত্তিতে যারা আসলামকে এখানে আনার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের কপালে দুঃখ আছে। এটি খুবই দুর্ভাগ্যজনক। এখানে পাকিস্তানি শিল্পীদের সহ্য করা হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাক্কা ৭ বছর পর ভারতবাসী ফের শুনতে পাবেন ৯০ দশকের সেনসেশন পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কন্ঠের নতুন গান। ভারতীয় চলচ্চিত্রে ফের গাইতে চলেছেন প্রখ্যাত গায়ক আতিফ আসলাম। তাঁর কন্ঠের যাদুতে আজও পাগল হয়ে যান সবাই, কিন্তু পাক্কা ৮ বছর পাকিস্তানিদের জন্যে ভারতের দরজা বন্ধ ছিল। ২০১৬ সালে উরি সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতীয় চলচ্চিত্র শিল্পে কাজ করা নিষিদ্ধ করা হয়েছিল। ২০২৩ সালের বিশ্বকাপে খেলার জন্যে পাকিস্তানিদের ভারতে ফের আসতে হয়, এরপরেই দাবি ওঠে যে, সে দেশের বিনোদন মহলে তারকাদের দিয়েও কাজ করার অনুমতি দেওয়া হোক। বম্বে হাইকোর্ট রায়ও দিয়েছে।

এরপরই মিলল সুখবর! দীর্ঘ সাত বছর পর বলিউডে ফিরতে চলেছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইডের একটি প্রতিবেদন অনুসারে, ‘দিল দিয়া গ্যালান’ গায়ক ৯০-এর দশকের লাভ স্টোরি শিরোনামের আসন্ন ছবিতে গাইতে চলেছেন। সুতরাং আতিফ আসলামের ভক্তরা হিন্দি সিনেমায় তাঁর প্রত্যাবর্তনের জন্য অতি-উচ্ছ্বসিত। কিন্তু গায়কের প্রত্যাবর্তন মেনে নিতে পারছে না ভারতীয় রাজনৈতিক মহল। রাজ ঠাকরের নেতৃত্বে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) বলিউড প্রযোজকদের হিন্দি চলচ্চিত্রের জন্য গায়কের ‘কামব্যাক’ পরিকল্পনার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।

এমএনএস সিনেমা শাখার সভাপতি অমেয়া খোপকার বলেছেন, ‘বম্বে হাইকোর্টের রায়ের ভিত্তিতে যারা আসলামকে এখানে আনার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের কপালে দুঃখ আছে। এটি খুবই দুর্ভাগ্যজনক। এখানে পাকিস্তানি শিল্পীদের সহ্য করা হবে না। কখনই না। এমএনএস-এর অবস্থান এটাই ছিল এবং থাকবে। শুধু বলিউড নয়। আমি ভারতের যেকোনো ভাষার শিল্পকে তাদের প্রকল্পে কোনো পাকি শিল্পী রাখার জন্য অনুমতি দেব না।’

এর আগে অমেয়া খোপকার ভারতে দ্য লিজেন্ড অফ মওলা জাট নামে একটি পাকিস্তানি ছবি মুক্তি নিয়েও আপত্তি জানিয়েছিলেন। এর আগে, ৯০-এর দশকের প্রেমের গল্পের প্রযোজক, হরেশ সাঙ্গানি এবং ধর্মেশ সাঙ্গানি বলেছিলেন, ”আতিফ আসলামের জন্য ৭-৮ বছর পর ফিরে আসা খুবই আশ্বাস্ত বিষয়। আমরা খুব খুশি কারণ তিনি আমাদের ৯০ এর দশকের লাভ স্টোরি ছবিতে প্রথম গান গেয়েছেন। আতিফ আসলামের ভক্তরা খুব রোমাঞ্চিত হবেন। আমাদের ছবির মাধ্যমে তিনি বলিউডে কামব্যাক করতে চলেছেন।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা