দীর্ঘ ৬ বছর পর ছোটপর্দায় ফিরছেন রাজদীপ

এবার নতুন জুটি হিসেবে তাঁরা এবার ধরা দিতে চলেছেন ‘স্টার জলসা’য়। যদিও নবনীতার কোনো বিরতি নেই, তাঁর অভিনীত ‘মহাপীঠ তারাপীঠ’ কিছুদিন আগেই শেষ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-র চাপে একের পর এক নতুন ধারাবাহিকের হিড়িক উঠছে ধারাবাহিকের আঁতুড়ঘর চ্যানেলগুলিতে। স্টার জলসা তো বোধহয় এই প্রতিযোগিতায় সবার প্রথম। কারণ গত মাসেই স্টার জলসা মার্কেটে নিয়ে এসেছে একাধিক নতুন ধারাবাহিক। সবকটা ধারাবাহিকই একেবারে রাজত্ব করছে এখন টিআরপি-র তালিকায়। অন্যদিকে জি বাংলাও পিছিয়ে নেই। এদিকে স্টুডিয়োপাড়ায় গুঞ্জন চলছেই, আসছে নতুন জুটি, নতুন গল্প। কিছুদিন আগেই শোনা গিয়েছেন, নীল-শ্যামা জুটি বাঁধছে।

এবার শোনা গেল, ওয়েব সিরিজ থেকে দীর্ঘ ছয় বছর পর ছোট পর্দায় প্রত্যাবর্তন করছেন অভিনেতা রাজদীপ গুপ্ত। আর এবার তিনি জুটি বাঁধছেন স্বয়ং তারামা-এর সঙ্গে। হ্যাঁ,চিত্রনাট্যকার সাহানা দত্তের হাত ধরে ছোটো পর্দায় ফিরছেন নবনীতা দাস এবং রাজদীপ গুপ্ত। আর শোনা যাচ্ছে, এবার নতুন জুটি হিসেবে তাঁরা এবার ধরা দিতে চলেছেন ‘স্টার জলসা’য়। যদিও নবনীতার কোনো বিরতি নেই, তাঁর অভিনীত ‘মহাপীঠ তারাপীঠ’ কিছুদিন আগেই শেষ হয়েছে। অন্য দিকে শেষ কয়েক বছরে রাজদীপকে দর্শক দেখেছে শুধু মাত্র ওয়েব সিরিজেই।

প্রায় ছ’বছর পর ছোট পর্দায় পা রাখবেন অভিনেতা। এই বিষয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে রাজদীপ বলেছেন, “এখনও চূড়ান্ত কিছুই হয়নি। আমি কিছু বলতে পারব না এই বিষয়ে।” টলিউডের হট বম্ব ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকের নজরে আসেন রাজদীপ। তার পর নানা রকম ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেতা। তবে এবার তিনি জুটি বাঁধছেন নবনীতার সঙ্গে। সূত্র বলছে, মহালয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত পুরোটাই রয়েছে প্রাথমিক স্তরে।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর