চারুর সঙ্গে দ্বন্দ্বের মাঝেই বাপ-মেয়ের সুন্দর ভিডিও পোস্ট করলেন রাজীব

এটি কাগজে কলমে আছে, আমি তাঁকে মেসেজে বলেছি, সামনাসামনিও বলেছি, তাঁর পরিবারও এটি জানে। জিয়ানার সম্পর্ক এখনও তাঁর বাবা, দাদা এবং দাদীর সঙ্গে একই রকম।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের ভাই এবং তাঁর স্ত্রীকে নিয়ে প্রতিনিয়ত নেট দুনিয়া মেতে রয়েছে। যদিও এর দায়ভার বর্তায় চারু অসোপা এবং রাজীবের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই। টিভি অভিনেত্রী চারু অসোপা এবং তাঁর অভিনেতা স্বামী রাজিবের সঙ্গে সাংসারিক কলহ প্রায় অনেকদিন ধরেই। মাঝে তাঁদের সম্পর্ক ঠিক হয়ে গেলেও আবারও শেষ হয়েছে তাঁদের সম্পর্ক। একদিকে চারুর অভিযোগ রাজীব তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। অন্যদিকে রাজীব জানিয়েছিলেন, চারুর অন্য কারুর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। এই ঘটনার পর মাস কয়েক চারু ও রাজীব তাঁদের ছাদ আলাদা করেন।

কিছুদিন আগেই রাজীব জানিয়েছিলেন, মেয়ে হল চারুর পজিটিভ পয়েন্ট, মেয়েকে দেখিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন চারু। এদিকে চারুও দাবি করেছিলেন যে, তাঁর স্বামী রাজীব সেন তাঁদের মেয়ে জিয়ানার সঙ্গেও দেখা করতে আসে না। আসলে জিয়ানা একটি বিরল রোগীর শিকার। কিন্তু তার পরের দিনই রাজীব তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে জিয়ানার সঙ্গে খেলা করার একটি ভিডিও শেয়ার করেন। তা নিয়েই এখন নেটদুনিয়া তোলপাড়। নতুন শেয়ার করা ভিডিওতে, জিয়ানাকে দেখা গিয়েছে তাঁর বাবা রাজীবের কাঁধে বসে আছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “বাবার ছোট রাজকুমারী চিরকাল।”

এর আগেও, রাজীব বলেছিলেন যে চারু তাঁকে তাঁদের মেয়ের সঙ্গে দেখা করতে দেননি, কিন্তু এটা তাঁদের দোষ নয়। এদিকে, চারু দাবি করেছিলেন যে এই অভিযোগগুলি মিথ্যা। তিনি কখনই রাজীবকে জিয়ানার সঙ্গে দেখা করতে নিষেধ করেননি৷ চারু তাঁর সর্বশেষ ভ্লগে বলেছেন, “এটি কাগজে কলমে আছে, আমি তাঁকে মেসেজে বলেছি, সামনাসামনিও বলেছি, তাঁর পরিবারও এটি জানে। জিয়ানার সম্পর্ক এখনও তাঁর বাবা, দাদা এবং দাদীর সঙ্গে একই রকম। আমি জিয়ানা ও রাজীবকে আলাদা করছি না। প্রকৃতপক্ষে, তিনি যদি আইনি পথ অবলম্বন করেন তবে তিনি মাসে একবার বা দুবার জিয়ানার সঙ্গে দেখা করার অনুমতি পাবেন, তবে আমি তাঁকে বলেছি যে তিনি যখন খুশি মেয়ের সঙ্গে দেখা করতে পারেন।” চারু অসোপা এবং সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ২০১৯ সালে গাঁটছড়া বাঁধেন।

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাত করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা