রাজেশ খান্না বরাবরই নিজের চলচ্চিত্র ফ্লপ হওয়ার দায়ে অন্যদের দোষারোপ করতেন, নিজের ভুল দেখতেন না…..

শেষের দিকে যখন তাঁর চলচ্চিত্রগুলি ফ্লপ হতে শুরু করে, তখন তিনি কেন তাঁর ছবি ফ্লপ হচ্ছে, কোথায় খামতি রয়েছে সেই বিষয়ে মূল্যায়ন করার দিকে তাকাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। যার প্রেমে পড়েন নি এমন কেউ বোধ হয় নেই। নায়ক মারা গিয়েছেন বহু বছর, কিন্তু তাঁর রেখে যাওয়া এক একটা সুপারহিট ছবি আজও মানুষকে পাগল করে তোলে। যেমন তাঁর রূপ ছিল তেমন তাঁর অভিনয়, চলচ্চিত্রে তাঁর রোমান্টিক অভিনয় বেশি নজর কেড়ে নিত দর্শকদের। তাই তো হিন্দি ইন্ডাস্ট্রির প্রথম সুপারস্টার হিসেবে আজও অভিহিত হন রাজেশ খান্না। তবে রাজেশ খান্নার অতুলনীয় সাফল্য যেমন ছিল, তেমনই ছিল তাঁর পতন। কেরিয়ারের শুরুটা তিনি যতটা না দাপটের সঙ্গে শুরু করেছিলেন, তাঁর কেরিয়ারের শেষটাও তেমন দাপটের সহিত শেষ হয় নি। ১৯৭০-এর দশকের শুরুতে একটানা ১৫ টি সুপারহিট সিনেমার মালিক ছিলেন তিনি। তাঁর ছবির মতো অবিচ্ছিন্ন ধারা এখনও চলচ্চিত্র দর্শকদের বিস্মিত করে। কারণ কেরিয়ারের শুরুতেই সাফল্যের এই স্তরটি কোনও চলচ্চিত্র অভিনেতা কখনও দেখেননি। তবে রাজেশ খান্নার (Rajesh Khanna) শেষ ধাপ মোটেও ভালো ছিল না। সেলিম-জাভেদ জুটির ছবি ‘হাতি মেরে সাথি’ ছবির মাধ্যমে প্রথম বড় ব্রেক পেয়েছিলেন রাজেশ খান্না। সেলিম খানের ২০১৪ সালের মুক্তিপ্রাপ্ত বইতে লেখা ছিল যে, তিনি কীভাবে রাজেশ খান্নার পতন নিজের চোখে দেখেছিলেন।

ইয়াসির উসমানের লেখা রাজেশ খান্না: দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়া’স ফার্স্ট সুপারস্টার বইটিতে সেলিম খান রাজেশ খান্না কীভাবে তাঁর ব্যর্থতা মোকাবেলা করেছিলেন সেই সম্পর্কে উল্লেখ রয়েছে। তিনি বলেন, শেষের দিকে যখন তাঁর চলচ্চিত্রগুলি ফ্লপ হতে শুরু করে, তখন তিনি কেন তাঁর ছবি ফ্লপ হচ্ছে, কোথায় খামতি রয়েছে সেই বিষয়ে মূল্যায়ন করার দিকে তাকাননি। বরং তিনি তখন অন্যদের দোষারোপ করতে শুরু করেন। তাঁর ধারণা ছিল তাঁর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। সেলিমের বইটিতে আরও লেখা ছিল, “তাঁর বন্ধুরা তাঁকে এই ধরনের বিষয়ে প্ররোচিত করতেন। আমরা [জাভেদ এবং আমি] তাঁকে বলতাম, ‘আপনি বিভিন্ন প্রযোজকের সঙ্গে দশটি ছবি করছেন, তবে আমরা কেবল আপনার সঙ্গেই কাজ করতে চাই। অন্য তারকাদের মতো আমরাও যে তাঁর সঙ্গে কাজ করতে চাই সেই বোঝার ক্ষমতা তখন তাঁর ছিল না।”

যখন শর্মিলা ঠাকুর রাজেশ খান্নার সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছিলেন। তখন ‘লোকেরা তাঁকে উপহাস করতে শুরু করে। তাঁর মস্তিষ্কের ‘পরিপক্কতার’ অভাব তাঁকে নিজের মানুষের থেকেও ‘বিচ্ছিন্ন’ করে তোলে। অজিত ঘোষ, যিনি রাজেশ খান্নার পিআর ছিলেন, তিনি একবার উসমানকে বলেছিলেন, “যদি তাকে বলা হয় যে কেউ তাঁর সমালোচনা করেছে, তবে তিনি তা বিশ্বাস করে নিতেন এবং যাচাই না করেই করার সেই ব্যক্তির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতেন। তাই তাঁর বন্ধুর চেয়ে শত্রু হয়ে গিয়েছিল বেশি।” রাজেশ খান্না ১৯৯০ সালের একটি সাক্ষাৎকারে তারকা হওয়ার পর নিজেকে ঈশ্বরের মতো অনুভূতির কথা বলেছিলেন।

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদায় আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

ভরা মেট্রোতে মহিলা সহযাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার বাংলার ক্রিকেট দলের কোচ

সেবাশ্রয় কাণ্ডে এবার তলব অভিষেক ঘনিষ্ঠ চিকিৎসককে, বুধবার হাজিরার নির্দেশ

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের