বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

রজনীকান্ত মানেই সুপারস্টার, আর সুপারস্টার মানেই রজনীকান্ত। ৭৫ বছর বয়সেও তিনি তাঁর দাপট অব্যাহত রেখেছেন বক্সঅফিসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রজনীকান্ত মানেই সুপারস্টার, আর সুপারস্টার মানেই রজনীকান্ত। ৭৫ বছর বয়সেও তিনি তাঁর দাপট অব্যাহত রেখেছেন বক্সঅফিসে। ১৫ অক্টোবর মুক্তি পেয়েছে ‘জেলর ২’, যেটি রজনীকান্তের ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলর’-এর সিক্যুয়েল। মুক্তির আগে থেকেই বক্সঅফিসে ঝড় তুলছে নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই তিনদিনে ছবিটির আয় ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে। আজকের মধ্যে ছবিটি বিশ্বজুড়ে ৪০০ কোটি টাকা আয় করে ফেলবে বলে জানাচ্ছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। সুতরাং এতে কোনও সন্দেহ নেই যে, ‘জেলর ২’ তামিল চলচ্চিত্রের ইতিহাসে সর্ববৃহৎ উদ্বোধনী সপ্তাহান্ত হিসেবে রেকর্ড গড়তে চলেছে।

এটি অভিনেতার আট বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘রোবট ২.০’ চলচ্চিত্রের মোট আয়কে ছাড়িয়ে যাবে। স্যাকনিল্কের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ অক্টোবর শনিবার ভারতে ছবিটি ৪৭.৮০ টাকা আয় করেছে। যা শুক্রবারের ৩৭.১০ কোটি রুপি আয়ের চেয়ে ২৮.৮% বেশি। মাত্র তিনদিনে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় ৩১৭.১৫ কোটি টাকায় পৌঁছেছে। ছবিটি শনিবার ছবিটি ১৪,৬০৪টি শো থেকে ৪৭.৮০ কোটি টাকা আয় করেছে। ভারতে তিন দিনে ছবিটি আয় করেছে ১৬৯.৬৫ কোটি টাকা। বিদেশী বাজারে ৪৭.৫০ কোটি টাকা আয় করেছে।

তবে ছবির সিংহভাগ আয় এসেছে তামিল সংস্করণ থেকে, যা ৭,৮০২টি শো থেকে ৩৪.৬০ কোটি টাকা আয় করেছে। তেলুগু সংস্করণ আয় করেছে ৮.৫০ কোটি টাকা, হিন্দি সংস্করণ ৪.২৫ কোটি টাকা এবং কন্নড় ভাষায় ৪.৫ কোটি টাকা আয় করেছে। এবার নজর ছবির রবিবারের আয়ের দিকে। মনে হচ্ছে, ছবিটি আজকের মধ্যে ৪০০ কোটি টাকা আয় ছাড়িয়ে যাবে। ছবিটি উদ্বোধনী সপ্তাহান্তে ৪২৫ কোটি টাকা আয় ছাড়িয়ে যাবে। যা ইদানিং কালে কোনও ভারতীয় ছবির তুলনায় রেকর্ড ভাঙা পারফরম্যান্স। 

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?