বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তমীর সন্ধ্যায় কলকাতায় ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। আহত হয়েছেন ২৫ জন। রবিবারের (১৭ অক্টোবর) সেই ঘটনার পরেই  সোমবার (১৮ অক্টোবর)  সকালে চোরবাগান সর্বজনীনে সংলগ্ন রাস্তায় জারি করা হয়েছে ১৬৩ ধারা। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বউবাজার থানা এলাকার অন্তর্গত এই পুজো মণ্ডপের আশপাশের রাস্তায় করা যাবে না কোনও জমায়েত। এই নিষেধাজ্ঞা আগামী ২০ অক্টোবর পর্যন্ত জারি থাকবে। 

শুধু ১৬৩ ধারা জারি নয়, পুজো উদ্যোক্তা এবং অন্যান্যদের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু  করা হয়েছে।  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লালবাজারের নির্দেশিকা অনুযায়ী কলেজ স্ট্রিট, কলুতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বেশ কয়েকটি জায়গায় পাঁচজন বা তার বেশি জমায়েতের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মর্মান্তিক ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।’ দোষীদের রেয়াত করা হবে না  বলেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।  মৃত্যু নিয়ে রাজনীতি না করার বার্তা দিয়েছেন শুভেন্দু।  

আরও পড়ুন: চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না। আমি এটা নিয়ে প্রথম ৮টা বেজে ২০ মিনিট নাগাদ পুলিশ কমিশনারের কাছ থেকে খবর পাই। শোকের আবহে একযোগে কাজ করতে চাই।’ পাশাপাশি বিরোধীদের বার্তা দিয়ে বলেন, ‘যার সময় মাঝের হাটের মতো ঘটনা ঘটেছে, তারাতলার ঘটনা ঘটেছে, পানিহাটিতে পদপিষ্ট হয়েছে। আর পুজোর আগে ভরা বর্ষায় ১৩ জন মানুষ বেঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী কী করেছেন? উত্তরবঙ্গে হড়পা বান এসেছিল। ১০০ জনের মতো মানুষ মারা গিয়েছেন। সেই সময় ডান্ডিয়া নাচ আর কার্নিভাল করেছেন। এই সব ছাড়তে হবে।’ 

চোরবাগানকাণ্ডের পর শহরের বড় পুজোগুলিতেও পরিদর্শনে বিশেষ দল গড়ল রাজ্য, প্রকাশ্যে নিহতদের নাম

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ‘জেলর ২’, তিন দিনে ৪০০ কোটি ছুঁই ছুঁই ছবির আয়

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

দ্বিতীয় সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

বিপর্যয়ের পর চোরবাগানে জারি ১৬৩ ধারা, আর কী জানাল কলকাতা পুলিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন