সাদা পাজামা, কপালে তিলক, ‘জেলার’ সাফল্যের আনন্দে কোথায় গেলেন রজনীকান্ত

উল্লেখ্য, রজনীকান্ত আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত থাকার কারণে প্রায়শই হিমালয় ভ্রমণ করেন। তবে মাঝে কয়েক বছরের ব্যবধানে আবারও তিনি হিমালয় যাত্রা করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ২ বছর পর পর্দায় কামব্যাক করলেন মেগাস্টার রজনীকান্ত। গত ১০ অগস্ট গোটা বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে তামিল চলচ্চিত্র ‘জেলর’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রজনীকান্ত এবং তাঁর বিপরীতে আছেন তামান্না ভাটিয়া। ছবি মুক্তির আগে থেকে রজনীকান্ত জ্বরে আক্রান্ত দক্ষিণী রাজ্যে। ইতিমধ্যেই বক্সঅফিসে ব্যপক সাড়া ফেলেছে ‘জেলার’। একদিনেই ঘরোয়া বক্সঅফিসে ৫২ কোটি আয় করে ফেলেছে ছবি। ভারতের বাইরেও অবাধ রাজত্ব কায়েম করেছে এই ছবি। ‘জেলার’ মুক্তির দিন কয়েক আগেই মলদ্বীপ থেকে ঘুরে এসেছেন রজনীকান্ত। বর্তমান জেনারেশনের মতো ছবির প্রচারে বিশ্বাসী নন তিনিও, একটা নামেই কাফি। যাই হোক, বক্সঅফিসে ‘জেলার’ ব্যপক সাড়া পাওয়ার মধ্যেই আধ্যাত্মিক ট্রিপে গেলেন রজনীকান্ত। গত ৯ অগস্ট হিমালয়ের উদ্দেশ্যে রওনা হন মেগাস্টার। সেখানে গিয়ে মন্দির থেকে শুরু করে কয়েকটি আধ্যাত্মিক অধিবেশনে যোগ দিয়েছেন রজনীকান্ত।

‘জেলার’ অভিনেতার সেই ছবি এবং ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়া ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে।প্রায় চারবছর পর তিনি হিমালয় সফরে গেলেন।রজনীকান্তের ‘জেলার’ সমালোচক এবং দর্শকদের দ্বারা ইতিবাচক সাড়া পেতে শুরু করেছে। ছবিটি পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। উল্লেখ্য, রজনীকান্ত আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত থাকার কারণে প্রায়শই হিমালয় ভ্রমণ করেন। তবে মাঝে কয়েক বছরের ব্যবধানে আবারও তিনি হিমালয় যাত্রা করলেন। ভাইরাল হওয়া ছবিতে তাঁকে তাঁর দুই বন্ধুর সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। একটি সাদা কুর্তা এবং পায়জামায় সজ্জিত রজনীকান্ত তাঁর দুই বন্ধুর সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন। তাঁর কপালে তিলকও ছিল। একটি সেতুতে ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেতাকে। ৯ আগস্ট, সুপারস্টারের দেখা মিলেছিল দেরাদুন বিমানবন্দরে।

প্রতিবেদন অনুসারে, রজনীকান্ত প্রতিটি চলচ্চিত্র শেষ করার পরে হিমালয়ে আধ্যাত্মিক ভ্রমণ করেন। কিন্তু ২০১০ সালের পর অভিনেতা তাঁর স্বাস্থ্যের উদ্বেগের কারণে কয়েক বছর তাঁর এই ঐতিহ্যবাহিক সফর সাময়িকভাবে স্থগিত রেখেছিলেন। এরপর অভিনেতা কালা এবং 2.0 চলচ্চিত্রগুলি শেষ করার পরে আবারও আধ্যাত্মিক যাত্রা পুনরায় শুরু করেন। এছাড়াও মহামারীর কারণেও, গত দুই বছর ধরে এটি করতে পারেননি অভিনেতা। অবশেষে, তিনি জেলার এর সাফল্যের পর আবারও ঐতিহ্য বজায় রাখলেন। ‘জেলার’-এর পরে, অভিনেতাকে পরিচালক ঐশ্বর্যর তথা তাঁর বড় মেয়ের পরিচালিত ছবি ‘লাল সালাম’ -এ দেখা যাবে। যা চলতি বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে