দেশের অন্ধ শিল্পপতির বায়োপিকে রাজকুমার রাও

একটি ঘনিষ্ঠ সূত্রের মতে, প্রতিবন্ধী শিল্পপতি শ্রীকান্ত বোল্লার বায়োপিকে প্রযোজনা করছেন ভূষণ কুমার এবং নিধি পারমার। তবে এই ছবির শিরোনাম ঘোষণা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউড চলচ্চিত্রের অন্যতম সেরা কন্টেন্ট হয়ে উঠেছে কারও জীবনী অবলম্বনে তৈরি বায়োপিক। মানুষ এই চলচ্চিত্রগুলিকেই এখন বেশি গ্রহণ করছেন। দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী শ্রীকান্ত বোল্লা। মাত্র ৩০ বছর বয়সেই দেশের অন্যতম সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শ্রীকান্ত। তবে তিনি কিন্তু আর পাঁচটা সাধারণ মানুষের মতো সচল নন। হ্যাঁ, গোটা পৃথিবীর কাছে তিনি অন্ধ, আর জীবনের এই কঠিন প্রতিবন্ধকতা কে একেবারে চ্যালেঞ্জ জানিয়ে মাত্র ৩০ বছর বয়সেই শিল্পপতি হিসেবে নিজেকে গোটা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছেন শ্রীকান্ত বোল্লা।

এবার তাঁকে কেন্দ্র করেই শুরু হতে চলেছে জীবনীচিত্র। আর ছবিতে তাঁর ভূমিকায় অভিনয় করতে চলেছেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা রাজকুমার রাও। আজ থেকেই শুরু হয়েছে এই ছবির শুভমহরৎ। পরিচালক তুষার হিরানন্দানি পরিচালিত এই ছবিতে অভিনয় করতে চলেছেন, রাজকুমার রাও, দক্ষিণী সুপারস্টার সূর্য্যর অর্ধাঙ্গিনী অভিনেত্রী জ্যোতিকা। একটি ঘনিষ্ঠ সূত্রের মতে, প্রতিবন্ধী শিল্পপতি শ্রীকান্ত বোল্লার বায়োপিকে প্রযোজনা করছেন ভূষণ কুমার এবং নিধি পারমার। তবে এই ছবির শিরোনাম ঘোষণা হয়নি।

শ্রীকান্ত বোল্লার বায়োপিক আজ থেকেই শুরু হয়েছে। গল্পটি রাজকুমার রাও, জ্যোতিকা এবং আলায় এফ দ্বারা অভিনীত তিনটি প্রধান চরিত্রের উপর নির্ভর করছে। যদিও রাজকুমার প্রধান ভূমিকা পালন করছেন, জ্যোতিকা এবং আলায় এফ-এর ভূমিকা কি হবে, আপাতত তা গোপন রাখা হয়েছে। শিরোনামহীন এই বায়োপিকটির স্ক্রিপ্ট লিখেছেন সুমিত পুরোহিত, জগদীপ সিন্ধু। সকল দর্শকদের কাছে বোলান্ট ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা শ্রীকান্ত বোল্লার একজন অনুপ্রেরণা। মিঃ বোল্লার অন্ধ্র প্রদেশের একটি ছোট গ্রামের বাসিন্দা হয়েও বিভিন্ন প্রতিকূলতা থেকে জিতে আজকে নিজেকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে তিনি বিজ্ঞান স্ট্রীম বেছে নিয়েছিলেন।

উচ্চমাধ্যমিক পাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যয়ন করে প্রথম আন্তর্জাতিক অন্ধ ছাত্র হিসেবে পরিচিত হন তিনি। ছবিটির নাম শ্রীকান্ত বোল্লাই হতে পারে, এটি আগামী বছর মুক্তি পাবে। জ্যোতিকা, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য অভিনেত্রী। যিনি কুশি, দম দম দম, পুভেল্লাম উন ভাসাম, কাখা কাখা, চন্দ্রমুখী এবং মোঝির মতো সফল ছবিতে অভিনয় করেছিলেন। তিনি ২০০৬ সালে সূর্যকে বিয়ে করেন। অন্যদিকে আলায় এফ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাইফ আলি খানের সঙ্গে জুটি বেঁধে জাওয়ানি জানেমন দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং বর্তমানে কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর অভিনীত ফ্রেডির মুক্তির অপেক্ষায় রয়েছে।

তুলেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?