নাচের শিক্ষক হিসাবে প্রথম ৩০০ টাকা উপার্জন করেছিলেন রাজকুমার

আমি বাড়িতে গিয়ে আমার বাবা-মাকে দিয়েছিলাম। আপনি জীবনে যতই উপার্জন করুন না কেন প্রথম আয়ের মতো সেই অনুভূতি কখনো ফিরে আসবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউডের প্রথম সারির এখন জনপ্রিয় অভিনেতা হিসেবে বলাই যায়, রাজকুমার রাওকে। ছোট শহরের বাসিন্দা হয়েও বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে নিজেকে পাকাপাকি ভাবে প্রতিষ্ঠিত চারটিখানি কথা নয়। আজ অনেক স্ট্রাগল করে নিজেকে বলিউডের মতো একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাজকুমার। তরুণ প্রজন্মের একটি অনবদ্য উদাহরণ বটে রাজকুমার।

তবে প্রথমেই নায়কের চরিত্রে নয়, পার্শ্ব চরিত্রে অভিনয় করেই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পোক্ত করেছেন রাজকুমার। মাঝে মধ্যেই তিনি তাঁর অভিনয়ের প্রথমদিকে নানা অজানা তথ্য মেলে ধরেন অনুরাগীদের সামনে।

বর্তমানে রাজকুমার এখন একজন সফল চলচ্চিত্র তারকা। কোটি কোটি টাকা তাঁর পারিশ্রমিক। কিন্তু সিনেমা জগতে প্রবেশের আগে তিনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন, এবং সেইভাবেই তিনি লালিত-পালিত হয়েছিলেন গুরগাঁওয়ে। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, রাজকুমার তাঁর প্রথম উপার্জন সম্পর্কে বলেছিলেন, তিনি একবার মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় কিছু টাকা রোজগার করেছিলেন, এবং সেই অর্থ দিয়ে তিনি তাঁর পরিবারের জন্য কিছু কিনে এনেছিলেন। রাজকুমারের জন্ম এবং বেড়ে ওঠা গুরগাঁওতে, তাঁর বাবা সরকারি সেক্টরে কাজ করতেন।

স্কুলের দিনগুলিতে, রাজকুমার নাচ শিখলেও কোনো পারফর্ম করতেন না, কিন্তু তিনি নাচ শিখিয়েছিলেন একবার। সেটিই তাঁর প্রথম আয়ের উৎস ছিল। নেটফ্লিক্স ইন্ডিয়ার শেয়ার করা একটি ভিডিওতে রাজকুমার কৌতুক অভিনেতা জাকির খানকে বলেছিলেন, “আমার এখনও মনে আছে আমি মার্শাল আর্ট করতাম। এমনকী আমি জাতীয় পর্যায়ে স্বর্ণপদকও জিতেছিলাম। কিন্তু তারপরে নাচও আমার জীবনে পেশা ছিল। আমাদের একটি দল ছিল এবং আমরা মঞ্চে নাচতাম। তারপর, আমি নাচের টিউশনি দেওয়া শুরু করি। আমার প্রথম উপার্জন ছিল অষ্টম শ্রেণিতে, যখন আমি বাড়িতে একটি ছোট মেয়েকে নাচ প্রশিক্ষণ দিয়েছিলাম, যার জন্য আমি পারিশ্রমিক হিসেবে ৩০০ টাকা পেয়েছিলাম।

রাজকুমার আরও বলেন, “যখন আমি প্রথম ৩০০ টাকা উপার্জন করি, আমি তখন সেই টাকা দিয়ে বাড়ির মুদি সদাই কিনেছিলাম। ডাল, চাল, চিনি সবকিছু অল্প পরিমাণে কিনেছীলাম। তারপর, আমি বাড়িতে গিয়ে আমার বাবা-মাকে দিয়েছিলাম। আপনি জীবনে যতই উপার্জন করুন না কেন প্রথম আয়ের মতো সেই অনুভূতি কখনো ফিরে আসবে না। আমার মাকে তখন আমার ৩০০ টাকা মূল্যের জিনিসটি পেয়ে দুর্দান্ত অনুভূতি খুশি হয়েছিলেন।” রাজকুমার ২০১০ সালে রণ ছবিতে একটি ছোট ভূমিকার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন এবং সেই বছরের শেষের দিকে লাভ সেক্স অর ধোকা ছবিতে বড় ভূমিকায় অভিনয় করে সহজেই জনপ্রিয়তা পেয়ে যান।

তুলেছিলেন যৌন হেনস্থার অভিযোগ, নানা পটেকরের মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?