আচমকাই হাসপাতালে ভর্তি করা হল রজনীকান্তকে

গতবছরের ডিসেম্বর মাসে রাজনৈতিক দল ঘোষণার সিদ্ধান্ত নেন রজনীকান্ত। কিন্তু আচমকাই রক্তচাপ জনিত সমস্যার জন্য শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’দিন আগেই হাতে পেয়েছেন দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান। আর বৃহস্পতিবার আচমকাই হাসপাতালে ভর্তি করা হল সুপারস্টার রজনীকান্তকে। জানা গিয়েছে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছে এই দক্ষিণী তারকাকে। যদিও চিন্তার কোনও বিষয় নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। রজনীর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে চমকে যান অনুরাগীরা। তাদের আশ্বস্ত করতেই রজনীকান্তের স্ত্রী লতা জানিয়েছেন, ‘এটা রুটিন চেকআপ। এইভাবে মাঝে মাঝেই চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিন্তার কোনও কারণ নেই।’

দু’দিন আগেই দিল্লির বিজ্ঞান ভবনে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর হাত থেকে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পান রজনীকান্ত। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন রজনীকান্ত। তিনি জানান, খুবই ভালো লাগছে এই অনন্য সম্মান পেয়েই। জাতীয় পুরস্কার দেওয়ার মঞ্চে রীতি মেনেই দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়ে আবেগতাড়িত হন রজনীকান্ত।

গতবছরের ডিসেম্বর মাসে রাজনৈতিক দল ঘোষণার সিদ্ধান্ত নেন রজনীকান্ত। কিন্তু আচমকাই রক্তচাপ জনিত সমস্যার জন্য শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত। তাই চিকিৎসকদের পরামর্শে রাজনীতি থেকে দূরে সরে যান রজনীকান্ত।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩