১.৫০ কোটি টাকা জমা দিয়ে ১১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব

রাজপাল যাদবকে আজ বিকেল ৩ টের মধ্যে ১.৫০ কোটি টাকা জমা দিতে হবে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) ৯ কোটির চেক বাউন্স মামলার শুনানিতে রাজপাল যাদবকে এমনটাই শর্ত দিল দিল্লি হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১.৫০ কোটি টাকা জমা দিয়ে ১১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ৯ কোটির চেক বাউন্স মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবকে বিকেল ৩ টের মধ্যে ১.৫০ কোটি টাকা জমা দিতে বলেছিল, অবশেষে দেড় কোটি টাকা জমা দিয়ে আগামী ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অভিনেতা। এরপর আবার কবে শুনানি হবে, সেই তারিখ এখনও ঘোষণা হয়নি। ২০১০ সালে শখ করে নিজের পরিচালনার ছবির জন্যে একটি সংস্থা থেকে বিপুল টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। ২০১২ সালে মুক্তি পায় তাঁর ছবি ‘আতা পাতা লাপাতা’, কিন্তু ছবিটি বক্সঅফিসে চরম ব্যার্থ হয়। যার ফলে অভিনেতা ঋণ চোকাতে পারে নি। পাশাপাশি একাধিক চেক দিলেও তা বাউন্স হয়ে যায়। এরপরেই অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন অভিযোগকারী সংস্থা। আদালতে তিনি ডজন বার টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও তা হয়ে ওঠেনি। অবশেষে দিল্লি হাইকোর্টের নির্দেশে গত ৫ ফেব্রুয়ারি তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন অভিনেতা। আপাতত তিনি জেলমুক্ত তিনি। টানা ১১ দিন জেল খাটার পর মুক্তি পেলেন অভিনেতা।

সকালে দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, সোমবার বিকাল ৩টার মধ্যে তিনি যদি ডিমান্ড ড্রাফ্ট জমা দিতে পারেন, তাহলেই অভিনেতার মুক্তি মিলবে। যদি তা না পারেন, তাহলে আগামিকাল, ১৭ ফেব্রুয়ারি সকালে এই মামলার আবার শুনানি হবে। আসলে রাজপাল যাদব ভাগ্নির বিয়ে রয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি, সেখানে যোগদানের জন্যেই অভিনেতা জামিনের আবেদন করেছিলেন। অবশেষে নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিয়েই অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেতা।

গত শুনানিতে রাজপালকে তিরস্কার করেছিল দিল্লি হাইকোর্ট। আদালত বলেছিল, অভিনেতা এতবার মেয়াদ বাড়ানোর পরেও ঋণ পরিশোধ করেননি। রাজপালের আইনজীবীর দেওয়া সমস্ত যুক্তি ভিত্তিহীন। রাজপাল ঋণ নেওয়ার কথা স্বীকার করেছেন, তিনি ক্ষমার অযোগ্য। তাঁকে টাকা পরিশোধের জন্য ২৫-৩০টি সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি টাকা দিতে পারেননি। এখন তিনি সাজা স্থগিত রাখার দাবি করতে পারেন না। তিনি আদালতের আদেশের কারণে নয় বরং নিজের কর্মকাণ্ডের কারণে কারাগারে আছেন। যদিও রাজপালের আইনজীবী বলেছেন, ঋণের পরিমাণের ৩ কোটি টাকারও বেশি দিয়ে দেওয়া হয়েছে। চেক বাউন্স হওয়ার পরে আদালত প্রতিটি মামলায় তাঁকে তিন মাস করে কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই সঙ্গে প্রতিটি চেকের জন্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা করে জরিমানাও ধার্য করা হয়েছিল।

২০১২ সালের ‘আতা পাতা লাপাতা’ ছবিটি ছিল রাজপালের পরিচালনায় অভিষেক। ছবিটি নির্মাণের জন্য তিনি মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। তবে ছবিটি ব্যর্থ হয়, যার ফলে রাজপালের উল্লেখযোগ্য ক্ষতি হয়। মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড টাকা ফেরত দাবি করে, যা রাজপাল দিতে অক্ষম হন। বিষয়টি আদালতে পৌঁছয়। ২০১৮ সালে মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড আইনি পদক্ষেপ নেয়। রাজপাল এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সুদসহ এই ৫ কোটি টাকার পরিমাণ এখন ৯ কোটিতে দাঁড়িয়েছে। এই মামলায় অভিনেতা ইতিমধ্যেই দু’বার জেলে গিয়েছেন। বেশ কয়েকবার মেয়াদ বাড়ানোর পরেও, তিনি টাকা পরিশোধ করতে পারেননি, তাই তাঁকে আত্মসমর্পণ করতে হয়েছে। তবে অভিনেতার এই দুর্ভোগের সময়ে পুরো ইন্ডাস্ট্রি রাজপাল যাদবের পাশে দাঁড়িয়েছে। সলমন খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান, সোনু সুদ, তেজ প্রতাপ যাদব, রাও ইন্দ্রজিৎ সিং, গুরু রন্ধাওয়া, গুরমিত চৌধুরী, কেআরকে এবং মিকা সিং সাহায্যের হাত বাড়িয়েছেন।

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের