১৬ কোটি টাকা দেনা, রাজপালকে ব্যাঙ্কের নোটিশ, নিলামে উঠল অভিনেতার বাড়ি, পৈতৃক ভিটে

বিপদ বেড়েই চলেছে অভিনেতা রাজপাল যাদবের। এমনিতেই নয় কোটি টাকার চেক বাউন্স মামলার জেরে তিন মাসের জেল হয়েছে তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ বেড়েই চলেছে অভিনেতা রাজপাল যাদবের। এমনিতেই নয় কোটি টাকার চেক বাউন্স মামলার জেরে তিন মাসের জেল হয়েছে তাঁর। সাতটি মামলায় তাঁকে জেলের সাজা দিয়েছে দিল্লি হাইকোর্ট। অভিনেতাকে মোটা টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযোগকারীকে ১.০৫ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। চেক বাউন্স মামলায় কোনও ভাবেই রাজপালের ক্ষমা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। তাঁর সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে। তার মধ্যে এবার নতুন করে বিপাকে রাজপাল। জানা গিয়েছে, অভিনেতার ৯ কোটি টাকা এখন সুদ বাবদ ১৬ কোটিতে দাঁড়িয়েছে। তাই ঋণ আদায়ের জন্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া্র মুম্বই শাখা তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। বিজ্ঞপ্তি জারি করে শাহজাহানপুরে অবস্থিত অভিনেতার দুটি সম্পত্তি নিলামে তোলার ঘোষণা দিয়েছে।

জানিয়েছে, ব্যাঙ্কে অভিনেতার প্রায় ১৬.৬১ কোটি টাকার বকেয়া ঋণ রয়েছে। যেটি তিনি তাঁর প্রথম পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’ চলচ্চিত্রের জন্যে নিয়েছিলেন। জানা গিয়েছে, সম্প্রতি ওই ব্যাঙ্কের ঋণ আদায়কারী কর্মকর্তারা শাহজাহানপুরে রাজপালের পৈতৃক গ্রামে গিয়েছিলেন এবং তাঁরা অভিনেতার সেই সম্পত্তিতে নিলামের বিজ্ঞপ্তি টাঙিয়ে আসেন। ব্যাঙ্ক জানিয়েছে, তাঁর সম্পত্তির নিলামের টাকায় অভিনেতার ঋণ এবং তার ওপর বকেয়া সুদ পরিশোধ হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজপালের শাহজাহানপুরে দুটি সম্পত্তি রয়েছে। একটি বাড়ি রয়েছে শহরে, আর গ্রামে রয়েছে একটি খামার বাড়ি। তাঁর দুই সম্পত্তির আনুমানিক মূল্য ৩১.৯ মিলিয়ন। ৯ সেপ্টেম্বর সম্পত্তিগুলি অনলাইনে নিলাম করা হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়েছে, এখনও দুই মাস বাকি রয়েছে, অভিনেতা যদি বকেয়া টাকা সময়মতো পরিশোধ না করেন, তাহলে তাঁর শাহজাহানপুর ও মুম্বইয়ের সম্পত্তি নিলামে তোলা হবে। তবে এই বিষয়ে রাজপাল যাদবের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে রাজপাল যাদব ঋণের জামানত হিসেবে তাঁর স্ত্রী রাধা যাদব এবং মা গোদাবরী যাদবের সম্পত্তি বন্ধক রেখেছেন। 

উল্লেখ্য, ২০১২ সালে অভিনেতা তাঁর প্রথম ছবি পরিচালনার জন্যে ৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন একটি সংস্থা থেকে। যার মালিক শাহজাহানপুরের বাসিন্দা। কিন্তু তাঁর ছবি বক্সঅফিসে চূড়ান্ত ফ্লপ হয়েছে। তাই তিনি ঋণ পরিশোধ করতে ব্যার্থ হন। বারবার চেক দিয়েও তা বাউন্স হয়। হাইকোর্ট তাঁকে একাধিকবার সতর্ক করেও তিনি শর্ত পূরণ করতে পারেনি। তাই তিনি গত ফেব্রুয়ারিতে তিহার জেলে আত্মসমর্পণ করেন। ঋণ পরিশোধ না করা পর্যন্ত তাঁকে জেলে থাকতে হবে বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। 

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম