৯ কোটি চেক বাউন্স মামলায় জামিন, জেল থেকে বেরিয়েই বিরাট ঘোষণা রাজপালের

১২ দিন জেল খাটার পর জামিনে মুক্তি পান তিনি। আদালতে প্রায় দেড় কোটা টাকা জমা দিতে হয় তাঁকে। যাই হোক, বর্তমানে অভিনেতা পুরোদমে কাজে ফিরেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজপাল যাদব, বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা। বর্তমানে তিনি আলোচনায় রয়েছেন ৯ কোটির চেক বাউন্স মামলায় কয়েকদিনের দিনের জেল হাজতের জন্যে। যদিও এখন তিনি জামিনে মুক্ত হয়ে শুটিং সেটে ফিরেছেন। আবারও স্বাভাবিক জীবন শুরু করেছেন। ২০১০ সালে তিনি পরিচালক হিসেবে একটি ছবি তৈরি করার জন্যে কয়েক কোটি টাকা ধার নিয়েছিলেন একটি সংস্থা থেকে। কিন্তু ২০১২ সালে অভিনেতার পরিচালিত ছবিটি মুক্তি পেলেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। সেই কারণে ঋণ নেওয়া টাকা ফেরৎ দিতে পারেননি তিনি। এরপরেই প্রযোজনা সংস্থা তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

২০১৩ সাল থেকে চলা মামলায় তিনি বারবার টাকা পরিশোধের আশ্বাস দিলেও কথা রাখতে পারেননি। সেই কারণে ফেব্রুয়ারিতেই দিল্লি হাইকোর্টের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণ করেন অভিনেতা। আর ১২ দিন জেল খাটার পর জামিনে মুক্তি পান তিনি। আদালতে প্রায় দেড় কোটা টাকা জমা দিতে হয় তাঁকে। যাই হোক, বর্তমানে অভিনেতা পুরোদমে কাজে ফিরেছেন। যা তার ভক্তদের জন্য আনন্দের। টানা কয়েকদিন তিহার জেলে কাটানোর পর, অভিনেতার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। কিছুদিন আগে, রাজপাল যাদব ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে কঠিন সময়ে তাঁর সমর্থনে থাকার জন্যে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। অভিনেতা আশ্বস্ত করেছেন যে, তিনি সর্বদা মানুষকে বিনোদন দিয়ে যাবেন। ভক্তদের দেওয়া সেই কথা রাখতে চলেছেন অভিনেতা। কেরিয়ারে প্রথম ইউটিউব চ্যানেল খুললেন তিনি, যার নাম ‘রাজপাল নৌরঙ্গ যাদব’। যেখানে তিনি বিনোদনের পূর্ণ মাত্রা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর ভিডিওগুলি শিশু থেকে বৃদ্ধ সকলকে বিনোদন দেবে।

 

রাজপাল জনসাধারণের সমর্থনের জন্য আবেদন করেছেন। তিনি বলেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমি অনেক দিন ধরেই নতুন করে কিছু শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখন সেই মুহূর্তটি এসে গিয়েছে, আমার শুধু আপনাদের আশীর্বাদ দরকার। আমার নতুন ইউটিউব চ্যানেলটি আজ চালু হচ্ছে, যার নাম রাজপাল নৌরঙ্গ যাদব। এর একমাত্র উদ্দেশ্য হল ছোট-বড় সকলকে সমান বিনোদন প্রদান করা। উপভোগ করুন।’ রাজপাল যাদবের ইউটিউব উপস্থিতি দেখে ভক্তরা আনন্দিত। তারা বলছেন, রাজপাল তাঁর কষ্ট একপাশে রেখে এখন পুরোপুরি তাঁর কাজে নিয়োজিত হয়েছেন। অভিনেতার ইউটিউব চ্যানেল সফল হলে, তার জীবন আরও উন্নত হতে পারে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক