​’আমায় বরবাদ করার চক্রান্ত করা হয়েছিল’, চেক বাউন্স মামলায় বিস্ফোরক দাবি রাজপাল যাদবের

১২ দিন জেল খাটার পর অবশেষে দেড় কোটি টাকা আদালতে জমা দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন পান। তবে এই দুঃসময়ে রাজপালকে ইন্ডাস্ট্রির অনেকেই আর্থিকভাবে সাহায্য করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজপাল যাদব, বলিউডের অন্যতম সেরা অভিনেতা। কৌতুক দৃশ্যে তাঁর অভিনয়ের দখল নিয়ে আলাদা করে কিছু বলার নেই। বলিউডের একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন রাজপাল যাদব। বিশেষ করে, ‘ভুল ভুলাইয়া’ সিরিজে তাঁর অসাধারণ অভিনয় এখনও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। যাই হোক, বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন রাজপাল যাদব। কারণ তাঁর বিরুদ্ধে ৯ কোটি টাকার চেক বাউন্স মামলা। দীর্ঘদিন ঝুলে থাকার পরে অবশেষে গত ৫ ফেব্রুয়ারি তিনি দিল্লি হাইকোর্টের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণ করেন। ১২ দিন জেল খাটার পর অবশেষে দেড় কোটি টাকা আদালতে জমা দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন পান। তবে এই দুঃসময়ে রাজপালকে ইন্ডাস্ট্রির অনেকেই আর্থিকভাবে সাহায্য করেছেন। যদিও কারাগার থেকে মুক্তি পাওয়ার পরেই কাজের উপর মনোনিবেশ করেছেন অভিনেতা। পাশাপাশি ব্যক্তিগত এবং পেশাদার জীবনের অনেক গোপন কথাও প্রকাশ করছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলিউডে তাঁর যাত্রা এবং বছরের পর বছর ধরে কাজ সম্পর্কে কথা বলেছেন। প্রিয়দর্শন, ডেভিড ধাওয়ান এবং রাম গোপাল ভার্মার মতো একাধিক চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে বারবার কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন। বর্তমানে তিনি প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ ছবির শুটিংয়ে ব্যস্ত। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। ছবিতে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেছেন, ‘প্রিয়দর্শন জি থেকে শুরু করে ভূত বাংলার সেটের সকলকে ধন্যবাদ। তবে আমি প্রিয়দর্শন, রাম গোপাল ভার্মা এবং ডেভিড ধাওয়ানের সঙ্গে প্রায় ৫০টি ছবিতে কাজ করেছি। যখনই আমার অসুবিধা হয়েছে, সবার কাছ থেকে কাজের সুযোগ পেয়েছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ জানাই, যে আমার কখনও কাজের অভাব হয়নি। আমি যতটা সম্ভব কাজ চেয়েছি, তার থেকে বেশি কাজ আমার হাতে এসেছে। এখন আমি আরও ভাল কিছু করার চেষ্টা করব।’

এরপর চেক বাউন্স মামলার বিষয়ে রাজপাল যাদব অভিযোগকারীর উদ্দেশ্যে বলেন, ‘অভিযোগকারীর উদ্দেশ্য ছিল আমার ভাবমূর্তি এবং আমার আসন্ন ছবি ‘ভূত বাংলা’-এর কাজ নষ্ট করা। তার পরিকল্পনা ছিল আমার ১০০% ছবির কাজ নষ্ট করা, আমাকে ধ্বংস করা এবং প্রকাশ্যে আমার কেরিয়ার নষ্ট করা। যদি আমার কেরিয়ার নষ্ট করার কোনও উদ্দেশ্য না থাকত, তাহলে কেন তারা পুরো শিল্পকে চিঠি পাঠাত সে? শিল্প ফেডারেশনও এর সাক্ষী রয়েছে। চিঠিতে দাবি করা হয়েছিল যে, আমি তাঁর সঙ্গে প্রতারণা করেছি, তাঁর টাকা আটকে রেখেছি। তবে গোটা শিল্প আমাকে ভালবাসে।’ রাজপাল যাদব বর্তমানে চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। তবে, তার ঝামেলা এখনও শেষ হয়নি। রাজপালের মামলার পরবর্তী শুনানি ১৮ মার্চ হবে। আসলে অভিনেতা তাঁর প্রথম পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্যে কয়েক কোটি টাকা ধার নিয়েছিলেন একটি সংস্থার থেকে। কিন্তু তাঁর ছবি বক্স অফিসে ফ্লপ হওয়ার কারণে তিনি আর টাকা পরিশোধ করতে পারেননি। একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেন নি। সেই কারণেই তিনি তিহার জেলে আত্মসমর্পণ করেছিলেন।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি