‘কোটি টাকার বিনিময়েও নিজেকে বিক্রি করব না’, আর্থিক সংগ্রাম নিয়ে মুখ খুললেন রাজপাল যাদব

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় আইনি বিপাকে বিখ্যাত কৌতুক অভিনেতা রাজপাল যাদব। গত ফেব্রুয়ারিতে তিনি তিহার জেলে আত্মসমর্পণ করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় আইনি বিপাকে বিখ্যাত কৌতুক অভিনেতা রাজপাল যাদব। গত ফেব্রুয়ারিতে তিনি তিহার জেলে আত্মসমর্পণ করেছেন। কয়েকদিন জেল খাটার পর তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান। যদিও চলতি মাসে অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে তাঁকে আরও ৩ মাসের জেল দেয় দিল্লি হাইকোর্ট। তবে কোনও রকম পরিস্থিতি অভিনেতাকে মনের দিক থেকে দুর্বল করে দিতে পারেনি। বরং এত বিতর্কের পরেও একের পর এক সিনেমার প্রস্তাব পেয়েই চলেছেন তিনি। কাজে অক্লান্ত পরিশ্রম করছেন। যা তাঁকে মানসিকভাবে আরও শক্তিশালী করেছে। তাই কেউ তাঁর কেরিয়ার ধ্বংস করতে পারবে না। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রাজপাল জানিয়েছেন, ‘জীবনে আসা আর্থিক ও আইনি সমস্যাগুলি আমার খ্যাতি ও কর্মজীবনে কোনও বাধা হয়ে দাঁড়ায়নি। অনেকে আমার খ্যাতি নষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু কেউই তাঁদের পরিকল্পনায় সফল হয়নি। ছোটবেলা থেকেই অভিনয় আমার প্রথম ভালবাসা। আমি আমার পেশার প্রতি নিবেদিত। আমি ভারতীয় সিনেমার একজন ছাত্র। গত ৩০-৪০ বছর ধরে আমি যাঁদের যাঁদের কাছ থেকে টাকা ধার নিয়েছি, কথা দিচ্ছি সবার বাড়িতে টাকা পৌঁছে দেব। আমি পরিশ্রম করছি, উপার্জন করছি, সবার টাকা পরিশোধ করব।’

তিনি আরও বলেন, ‘ভাল সময় হোক বা খারাপ সময়, আমার এত দুর্নাম হওয়ার পরেও, প্রতিটি বিমানবন্দরে আমার সঙ্গে সেলফি তোলার জন্য ৫০০ জন লোক মজুত থাকেই। আমাকে কেউ ৫ কোটি, ১০ কোটি, ১০০ কোটি বা ২৫০ কোটি টাকায় কিনতে পারবে না, কারণ ছোটবেলাতেই শিল্পের কাছে আমি নিজেকে বিক্রি করে দিয়েছি। আমার থিয়েটার ও চলচ্চিত্রের একনিষ্ঠ অনুরাগী। আমি অবশ্যই কিছু একটা তৈরি করে সবাইকে দেখাব। যাতে মানুষ দেখতে পায়, ২০০০ থেকে ২০২৬ সালের মধ্যে রাজপাল কী কী অর্জন করেছে! তবে এতে এক-দুই বছর সময় লাগতে পারে। আমি কখনও পথ হারাইনি। চলচ্চিত্র নির্মাণের সময়ও না, বাড়ি তৈরির সময়ও না, কিংবা কেরিয়ার গড়ার সময়ও না। আমি মনে করি, জীবনের কোনও প্রতিকূলতাই একজন শিল্পীর কাজ ও পরিচয়কে প্রভাবিত করতে পারে না।’

প্রসঙ্গত, রাজপালের বিরুদ্ধে এই চেক বাউন্স মামলা ২০১৮ সাল থেকে চলছে। ২০১২ সালের ‘আতা পাতা লাপাতা’ ছবির মাধ্যমে পরিচালনায় অভিষেক করেন রাজপাল। ছবিটি নির্মাণের জন্য তিনি মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। তবে ছবিটি ব্যর্থ হয়, যার ফলে রাজপালের অনেক ক্ষতি হয়। মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড টাকা ফেরত দাবি করে, যা রাজপাল দিতে অক্ষম হন। বিষয়টি আদালতে পৌঁছয়। ২০১৮ সালে মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড আইনি পদক্ষেপ নেয়। রাজপাল এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সুদ-সহ এই ৫ কোটি টাকার পরিমাণ ৯ কোটিতে দাঁড়ায়। এই মামলায় অভিনেতা ইতিমধ্যেই দু’বার জেলে গিয়েছেন। বারবার চেক দিলেও তা বাউন্স হয়ে যায়। ২০২৪ সালের মে মাসে একটি বিশেষ আদালত যাদবকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দেয়। পরে তার আইনজীবী বিরোধ নিষ্পত্তির আশ্বাস দিলে দিল্লি হাইকোর্ট তাঁর সাজা স্থগিত করে, যার ফলস্বরূপ বিষয়টি দিল্লি হাইকোর্ট মধ্যস্থতা কেন্দ্রে পাঠানো হয়। তবে, আদালতের কাছে বারবার আশ্বাস দেওয়া এবং বেশ কয়েকবার শুনানি স্থগিত করা সত্ত্বেও রাজপাল টাকা পরিশোধ করতে পারেননি। সেই কারণেই গত ফেব্রুয়ারিতে তিনি আত্মসমর্পণ করেন। কাজের দিক থেকে, রাজপাল যাদবকে শেষবার ‘ওয়েলকাম ৩’ ছবিতে দেখা গিয়েছিল। এর আগে তিনি অক্ষয় কুমারের সঙ্গে ‘ভূত বাংলা’ ছবিতে অভিনয় করেন।

প্রেমিকের অত্যাচারে চরম সিদ্ধান্ত, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একদশ শ্রেণির ছাত্রী

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

খোয়া-কাজু নয়, এবার বিট দিয়ে বানান বরফি, রইল রেসিপি

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

ঝটপট পিৎজা ও স্যান্ডউইচ বানাতে চান? রইল সহজ রেসিপি

বারাসত মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লেডিজ হস্টেলের আসবাবপত্র

সার্ফ এক্সেল-ভিমে ‘ক্ষতিকর রাসায়নিক’! বেকোর বিজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে HUL

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার