হিমাচল প্রদেশে ভূমিধসে গুরুতর আহত রাকেশ বেদী

যখন আমরা শর্টকাট অবলম্বন করি, তখন আমাদের সামনে একটি বিশাল বড় পাথর চলে আসে। ঈশ্বরকে ধন্যবাদ, এটি আমাদের গাড়িতে এসে পড়েনি, অন্যথায় আমরা সকলেই প্রাণ হারাতাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিমাচল প্রদেশের ভয়াবহ বর্ষণে গোটা দেশ আতঙ্কিত। ইতিমধ্যেই অনেক তারকা সেখানে আটকে পড়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন। যাদের মধ্যে কেউ কেউ সেখানে শুটিংয়ে গিয়ে আটকে পড়েছিলেন, আবার কারুর কারুর পরিবার সেখানে আটকে পড়েছিল। এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সবার। তেমনি কয়েকদিন আগে হিমাচল প্রদেশে একটি ভূমিধসে আটকে গিয়েছিলেন মুম্বইয়ের স্বনামধন্য টেলিভিশন অভিনেতা রাকেশ বেদী। এমনকী একটি রাস্তা থেকে অবরুদ্ধ পাথর সরাতে গিয়ে তাঁর হাতের আঙুল ভেঙে যায়।

হিমাচল প্রদেশের সোলান থেকে ফেরার পথে তিনি ভূমিধসে আটকে পড়েন। সোমবার গভীর রাতে অভিনেতা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেন, “আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন যে, কীভাবে সিমলা, হিমাচল প্রদেশের কয়েকটি জেলা ভূমিধসের কারণে কতটা ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশাল বিশাল পাহাড়ে ধস নামছে। রাস্তা-ঘাট সব আটকে যাচ্ছে। আমি দুই সপ্তাহ আগে সোলানে গিয়েছিলাম, অভিনয়ের জন্য। আমরা যখন ফিরে আসছিলাম, আমাদের বলা হয়েছিল যে ভূমিধসের কারণে মূল সড়ক আটকে গিয়েছে, আমাদের সেখান থেকে বলা হয়, শর্টকাট পন্থা অবলম্বন করতে, সেই মতো আমরা মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হই।”

তিনি আরও বলেন, “যখন আমরা শর্টকাট অবলম্বন করি, তখন আমাদের সামনে একটি বিশাল বড় পাথর চলে আসে। ঈশ্বরকে ধন্যবাদ, এটি আমাদের গাড়িতে এসে পড়েনি, অন্যথায় আমরা সকলেই প্রাণ হারাতাম। তাই যখন আমি একজন হি-ম্যান হওয়ার চেষ্টা করে তা সরিয়ে ফেলি। তখনই আমার আঙুল পাথর সরাতে গিয়ে ভেঙে যায়। আঙুলের অর্ধেক ঝুলে রয়েছে এখনও, খুব খারাপভাবে আঘাত পেয়েছি।” এরপর অভিনেতা ভূমিধসের কারণে পাহাড়ে আটকে থাকা সকল লোকের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, তিনি তাঁদের নিরাপত্তার জন্য প্রার্থনা করবেন। প্রসঙ্গত, সাই পরাঞ্জপের ‘চশমে বাদুর’, ‘শ্রীমান শ্রীমতি’ র মতো একাধিক টিভি শোতে আইকনিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেতা। এছাড়াও রাকেশ বেশ কয়েকটি চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং টিভি শোতে কাজ করেছেন। সম্প্রতি, তাঁকে ভিকি কৌশল এবং সারা আলি খানের ছবি ‘যারা হটকে যারা বাঁচকে’ সিনেমায় দেখা গিয়েছে। এছাড়াও তিনি সানি দেওলের গদর 2- এ একটি ছোট এবং গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। এছাড়াও জনপ্রিয় কমেডি শো ‘ভাবি জি ঘর পার হ্যায়’ এবং ‘তারক মেহতা কা উল্টা চশমা’-তেও তিনি অভিনয় করছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে