‘অশ্লীল প্রস্তাব, কাজ দেওয়ার নামে রাতে হোটেলে ডেকেছিল’, কাস্টিং কাউচের শিকার রাখিও

সম্প্রতি রাখি জানিয়েছেন, তাঁরও নিজস্ব সংগ্রাম এবং চ্যালেঞ্জিং জীবন ছিল প্রথমে। তিনিও কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা সহ্য করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের তারকাদের কাস্টিং কাউচের কথা প্রায়শই ভাইরাল হয়। অনেক জনপ্রিয় অভিনেত্রী তাঁদের প্রাথমিক জীবনে কাস্টিং কাউচের শিকার হয়েছেন।অর্থাৎ ভাল চরিত্র পাওয়ার জন্যে কখনও পরিচালক, কখনও প্রয়োজক, আবার কখনও অভিনেতাদের লালসারও শিকার হতে হয়েছে। বিষয়গুলি তখন প্রকাশ্যে না আনলেও একটু নাম কামাতেই সামনে এনেছেন বহু অভিনেত্রী। এমনই একবার কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তও। কথায় আছে, রাখি সাওয়ান্ত খবরে থাকার জন্যে যা খুশি তাই করতে পারেন। মুলত তিনি একজন আইটেম ডান্সার হিসেবেই স্বীকৃত। কিন্তু বলিউডে সহজেই তিনি ফ্যাম পান নি। নিজেকে প্রমাণ করার জন্যে অনেক ত্যাগ করতে হয়েছিল রাখিকে। অনেক সংগ্রাম করতে হয়েছিল তাঁকে। তবেই তিনি বলিউডে প্রতিষ্ঠিত হতে পেরেছেন।

সম্প্রতি রাখি জানিয়েছেন, তাঁরও নিজস্ব সংগ্রাম এবং চ্যালেঞ্জিং জীবন ছিল প্রথমে। তিনিও কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা সহ্য করেছেন। রাখির কথায়, ‘অনেক কাস্টিং কাউচ হয়েছে আমার সঙ্গে। এটা যেন রাতে ঘরে ফিরে কাজ করা এবং সকালে নায়িকা হয়ে ওঠা। একজন আমার জিজ্ঞাসা করছিল, ‘কেমন করে নায়িকা হয় জানো?’ আমি তখন অনেকটাই ছোট ছিলাম। আর আমি বুঝতে পারিনি যে, সে কি নিয়ে কথা বলছে? এমনকী সে আমার কাছে অশ্লীল আব্দারও রেখেছিল। এখন আমি আস্তে আস্তে সব বুঝতে পারছি। সেই সময়ে কেউ সোশ্যাল মিডিয়াকে ভয় পেত না। আজ আমি যেখানে আছি, এখন যদি এমন দাবি পেতাম, তাহলে মজা দেখিয়ে দিতাম। সারাজীবন যদি আমাকে এই কাজগুলো করতে হত? সেই সময় আমি বুদ্ধ ছিলাম। রাতে হোটেলে দেখছিল সে আমাকে। কাজ দেওয়ার নাম সস্তা কাজ করাত আমায় দিয়ে।’

রাখি সাওয়ান্ত বর্তমানে চলচ্চিত্র থেকে অনেকটা দূরে রয়েছেন। সম্প্রতি দুবাই থেকে ফিরেছেন তিনি। খুব শীঘ্রই তাঁকে কোনও প্রকল্পে দেখা যাবে। এছাড়া তাঁর ব্যক্তিগত জীবন সবসময় শিরোনামে থাকে। দুই বার বিয়ে করেছেন তিনি। কিন্তু কোনওটাই টেকে নি। দ্বিতীয় স্বামী আদিলকে বিয়ের জন্যে ধর্মও বদলে নিয়েছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কিন্তু শেষে আদিলের নামে একাধিক অভিযোগ এনে তাঁকে ডিভোর্স দেন রাখি। এছাড়াও পাকিস্তানের এক অভিনেতার সঙ্গে রাখির বিয়ের গুজবও উঠেছিল। কিন্তু তা উড়িয়ে দেন পাক অভিনেতা নিজেই।

‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে’, ‘সুইসাইড নোটে’ আর কী লিখে গেলেন আশিস বন্দ্যোপাধ্যায়

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রয়াণ দিবসে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, কার্গিল বিজয়ের প্রাণপুরুষ অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস