‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্ত্রী উর্মিলা কানেটকরের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে ১৫ বছরের সংসার ভাঙার ঘোষণা দিলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সম্পর্ক গড়া-ভাঙা, সবটাই হাওয়ায় ভাসে। বলা চলে, সেটাই নেটপাড়ার অন্যতম গসিপের বিষয়বস্তু। মাস কয়েক ধরেই বলিউডে প্রচুর তারকার প্রেম বিয়ে ভেঙেছে। এবার সেই তালিকায় নাম জুড়ল অভিনেতা আদিনাথ কোঠারের। যাঁকে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ ‘ভরত’ চরিত্রে দেখা যাবে। যদিও হিন্দি নয়, তিনি একজন মারাঠি সিনেমার অভিনেতা। তবে বলিউডেও বেশ নাম-ডাক রয়েছে তাঁর। বৃহস্পতিবার (১৬ জুলাই) স্ত্রী উর্মিলা কানেটকরের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে ১৫ বছরের সংসার ভাঙার ঘোষণা দিলেন অভিনেতা। তাঁরা দুজনেই মারাঠি ইন্ডাস্ট্রির অন্যতম প্রশংসিত দম্পতি ছিলেন। তাঁরা বিবৃতিতে উল্লেখ করেছেন যে, প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে তাঁরা তাঁদের মেয়ে জিজাকে যৌথভাবে লালন-পালন করবেন। তবে বিচ্ছেদের কারণ জানাননি তাঁরা।

২০০৬ সালে ‘শুভ মঙ্গল সাবধান’ ছবির সেটে প্রথম দেখা হয় আদিত্য ও উর্মিলা। পাঁচবছর প্রেমের পর ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আজ, তাঁরা বিবৃতিতে জানান, ‘আমাদের বন্ধু, গণমাধ্যম, শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে, অনেক চিন্তা-ভাবনা ও বিবেচনার পর, উর্মিলা এবং আমি, আদিনাথ যৌথভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দম্পতি হিসেবে আমাদের পথচলা শেষ হলেও, আমাদের কন্যা জিজার প্রতি আমাদের অঙ্গীকার অটুট রয়েছে। সে-ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আনন্দ ও নিষ্ঠার সঙ্গে যৌথ অভিভাবকত্ব পালন করব। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। বছরের পর বছর ধরে আপনারা আমাদের যে অপরিসীম ভালবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমরা গণমাধ্যম ও জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আমরা আন্তরিকভাবে আশা ও প্রার্থনা করি যে, আপনারা আমাদের নতুন জীবনের জন্যে আশীর্বাদ করবেন। তবে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই বিষয়ে এটিই আমাদের শেষ বিবৃতি এবং আমরা এ বিষয়ে আর কোনও মন্তব্য করব না।’

বেশ কয়েক মাস ধরেই আদিনাথ এবং উর্মিলার দাম্পত্য জীবনে সমস্যা নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিল। ২০২৫ সালের শেষের দিক থেকে তাঁরা আলাদা থাকছেন। কিন্তু এই জল্পনা নিয়ে কখনই কোনও প্রতিক্রিয়া জানাননি তাঁরা। অবশেষে আজ তারা ঘোষণা দিয়েই ফেললেন। এদিকে আদিনাথ কোঠারের সামনে বেশ কিছু আকর্ষণীয় কাজ রয়েছে। তাঁকে নিতেশ তিওয়ারির ‘ রামায়ণ’-এ ভরতের ভূমিকায় দেখা যাবে , পাশাপাশি হংসল মেহতার ‘গান্ধী টকস’-এও দেখা যাবে।

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর