রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল রণবীর কাপুর অভিনীত বিগ বাজেটের ছবি ‘রামায়ণের’ প্রথম ঝলক। আজ শনিবার (১৮ জুলাই) রাজধানীর ‘ভারত মণ্ডপমে’ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হয়েছে মুক্তির আগেই চর্চা আর কৌতুহলের কেন্দ্রবিন্দুতে থাকা ‘রামায়ণ’ এর ট্রেলার। অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির মুখ্য অভিনেতা রণবীর কাপুর, অভিনেত্রী সাই পল্লবী, পরিচালক নীতীশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা সহ কলাকুশলীরা। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘রামায়ণ’।

এদিন ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ‘রামায়ণ’ পরিচালক নীতীশ তিওয়ারি বলেন, ‘আমি সৌভাগ্যবান যে ভগবান রামচন্দ্র আমাকে এই সুযোগ দিয়েছেন। ছবি বানাতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। রামায়ণের মধ্যে সম্পর্ক আর আবেগের এক অভূতপূর্ব মেলবন্ধন রয়েছে। এক ভাল ছবি উপহার দেওয়ার কোনও খামতি রাখিনি। রামায়ণের কাহিনি নিয়ে কোনও কাঁটাছেঁড়ার জায়গা নেই। কেননা, সবার কাছেই কাহিনি জলের মতো স্বচ্ছ। কিন্তু আমরা এক নতুন পরীক্ষা করেছি। খানিকটা কাল্পনিকভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।’ ভগবান রামচন্দ্রের চরিত্রে অবিনয় করা রণবীর কাপুরের প্রশংসা করে তিনি বলেন, ‘রণবীরের চোখ আমাকে বার বার রামের কথা মনে করিয়ে দিয়েছে।’

ছবির প্রযোজক নমিত মালহোত্রা বলেন, ‘আমি সবসময়ে ভেবে এসেছি, এমন কী রয়েছে যা হলিউড বানাতে পারে, আমরা পারি না? যে কারণেই আমি নিজস্ব প্রযোজন সংস্থা খুলেছি। এটা মেনে নিতে কোনও দ্বিধা বা কষ্ট নেই যে আমরা হলিউডের চেয়ে বেশ কয়েক কদম পিছিয়ে। ভেবেছিলাম, এমন ছবি বানাব, যাতে ভারতের নাম জুড়ে থাকবে, ভারতের পরিচয় বহণ করবে। এ ক্ষেত্রে রামায়ণের বিকল্প কিছুই হতে পারে না। দর্শকদের কাছে শুধু আনুরোধ করছি, যদি কোনও ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দেবেন।’

‘রামায়ণ’ এর দুটি ট্রেলার তৈরি করা হয়েছে। দুটি ট্রেলারকেই ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। একটি ট্রেলার ৪ মিনিট ১৫ সেকেন্ডের। অন্য ট্রেলারটি চার মিনিটের কাছাকাছি।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ