‘রাম’ চরিত্রে অভিনয়ে ভয় পেয়েছিলেন রণবীর, কার কথায় রাজি হলেন অভিনেতা?

রাম চরিত্রে অভিনয়ের জন্যে রণবীর কাপুর মদ, অ্যালকোহল, মাছ-মাংস পরিত্যাগ করেছিলেন। এবার তিনি জানালেন, রাম চরিত্রে অভিনয়ের জন্যে প্রস্তুত ছিলেন না তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘Animal’ মুক্তির তিন বছর পর নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করছেন রণবীর কাপুর। ২০২৬ সালের দীপাবলিতে ছবিটির প্রথম ভাগের মুক্তির কথা রয়েছে। আর ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাবে আগামী বছর ২০২৭ সালে। যাই হোক, ছবির ঘোষণার পর থেকেই ছবি রিলিজের জন্যে উদগ্রীব হয়ে বসে রয়েছেন ভক্তরা। পৌরাণিক হিন্দু ধর্মগ্রন্থ অবলম্বনে তৈরি হয়েছে ‘রামায়ণ’। ছবি নিয়ে কোনও বিতর্ক উঠবে না, তা আশ্বাস দিয়েছেন নীতেশ তিওয়ারি। এর আগে ‘রামায়ণ’ অবলম্বনে যত কটা ছবি নির্মিত হয়েছে, সবটাই বিতর্কে পরিণত হয়েছিল। যাই হোক, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রয়েছে একঝাঁক দাপুটে বলিউড তারকা। রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং সীতা হয়েছেন সাই পল্লবী। রাবণ হয়েছেন যশ। হনুমান হয়েছেন সানি দেওল। এছাড়া আরও অভিনয় করছেন, রকুল প্রীত সিংহ, লারা দত্ত, অরুণ গোভিল-সহ আরও অনেকে। আজ ছবির প্রথম টিজার হওয়ার কথা রয়েছে।

তবে আগেই জানা গিয়েছিল, রাম চরিত্রে অভিনয়ের জন্যে রণবীর কাপুর মদ, অ্যালকোহল, মাছ-মাংস পরিত্যাগ করেছিলেন। এবার তিনি জানালেন, রাম চরিত্রে অভিনয়ের জন্যে প্রস্তুত ছিলেন না তিনি। ভয় পেয়ে গিয়েছিলেন। শেষমেষ তাঁর মেয়ে রাহা তাঁকে এই চরিত্রে অভিনয় করতে অনুপ্রাণিত করেছিল। রণবীর জানিয়েছেন, ‘রামায়ণ’-এ ভগবান রামের ভূমিকায় অভিনয়ের সুযোগটি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তাঁর মনে হয়েছিল তিনি এই ভূমিকার জন্য প্রস্তুত নন। কিন্তু রাহা কাপুরের বাবা হওয়ার পর তাঁর দৃষ্টিভঙ্গি বদলে যায়। সম্প্রতি বহু প্রতীক্ষিত ছবিটির প্রচারের জন্য রণবীর পরিচালক নীতেশ তিওয়ারি ও প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

সেখানে কথোপকথনের সময়, অভিনেতা জানিয়েছেন যে, ‘আমার মনে আছে, প্রায় চার বছর আগে নমিত যখন আমাকে এই চরিত্রটির প্রস্তাব দেন, আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল না, আমি যথেষ্ট ফিট নই, যথেষ্ট ভাল নই, এবং আমি চরিত্রটির প্রতি পুরোপুরি সুবিচার করতে পারব না। তবে প্রস্তাবটি পাওয়ার সময়টা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিল। সেই ভয় খুব দ্রুত কৃতজ্ঞতায় পরিণত হল, কারণ আমার জীবনে এই ধরনের সুযোগের প্রয়োজন ছিল। আমি জীবনের এমন এক পর্যায়ে ছিলাম যখন আমার জীবন ও জীবনধারায় পরিবর্তন আনা দরকার ছিল। আমি প্রথমবারের মতো বাবা হলাম। আমার মনে হয়, ভগবান রামের চরিত্রে অভিনয় করা এবং বাবা হওয়া, এই মধুর কাকতালীয় ঘটনাটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।’ বেশ কয়েক বছর প্রেম করার পর ২০২২ সালের এপ্রিলে অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেন রণবীর। একই বছরের নভেম্বরে এই দম্পতির কন্যা রাহা জন্মগ্রহণ করে। ২০২৩ সালে বড়দিনের এক অনুষ্ঠানে তাঁরা প্রথমবারের মতো রাহাকে জনসমক্ষে পরিচয় করান।

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ