পারিবারিক পুজোয় কাকা দেব মুখোপাধ্যায়কে স্মরণ করে কেঁদে ফেললেন রানি-কাজল

বাড়িতে পুজো করছেন অয়ন মুখোপাধ্যায়। আর কাকার বাড়ির পুজোতে প্রতিবারের মতো হাজির হয়েছেন রানি, কাজলও। শনিবার ঐতিহ্যবাহী শাড়ি লুকে আয়নের বাড়ির পুজোতে হাজির হয়েছিলেন রানি কাজল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো শুধু কলকাতায় নয়, মুম্বইতেও বিখ্যাত। যদিও কলকাতার মতো মুম্বইতে তেমন আমোদ প্রমোদ নেই, তবুও মুম্বইতে বসবাসকারী বাঙালি কলোনিতে দুর্গাপুজো ধুমধাম করে অনুষ্ঠিত হয়। আর মুম্বইয়ের একটি বিখ্যাত পুজো ছিল, নর্থ বোম্বের পুজো। অর্থাৎ বলিউড পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাড়ির পুজো। যেখানে প্রতিবছর পুজোর শুরু থেকে দেখতে পাওয়া যায় বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় এবং কাজলকে। সেই সময়ে তারকা তকমা ঘুচিয়ে অভিনেত্রীরা ঘরের মেয়ে হয়ে ওঠেন। কেননা রানি-কাজল অয়নের তুতো বোন। যদিও এবার অয়ন মুখোপাধ্যায়ের বাড়িতে পুজো হবে কিনা তা নিয়ে আশঙ্কা ছিল। কেননা এ বছরের শুরুতেই পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায় মারা গিয়েছেন। এমনকী রানি – কাজলের আরও এক কাকাও মারা গিয়েছেন। সেই কারণে তাদের বাড়ির পুজো নিতে আশঙ্কা ছিল।

কিন্তু এত বছরের ঐতিহ্য শেষ হয়ে যায়নি। বাড়িতে পুজো করছেন অয়ন মুখোপাধ্যায়। আর কাকার বাড়ির পুজোতে প্রতিবারের মতো হাজির হয়েছেন রানি, কাজলও। শনিবার ঐতিহ্যবাহী শাড়ি লুকে আয়নের বাড়ির পুজোতে হাজির হয়েছিলেন রানি কাজল। উপস্থিত হয়েছিলেন কাজলের বোন তানিশা ও। সেখান থেকে অভিনেত্রীদের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিছু ভিডিওতে তানিশা, কাজল এবং রানি মুখোপাধ্যায়কে দেব মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ করতে করতে আবেগ প্রবণ হতে দেখা গিয়েছে। অয়নকে জড়িয়ে ধরে তিন নায়িকাকে কাঁদতে দেখা গিয়েছে। এবং একে অপরকে সাহস ও সমর্থনের কথা বলতে দেখা গিয়েছে। আসলে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়, প্রতি বছর একা হাতে এই পুজোর আয়োজন করতেন। কিন্তু গত মার্চ মাসে তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আর এই মণ্ডপে কাকার স্মৃতিতেই বুঁদ নায়িকারা। একটি ভিডিওতে অয়নকেও কাঁদতে দেখা গিয়েছে। এবং তাকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হতে দেখা যায় কাজলকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

এদিন কাজল, রানি, তানিশা তিনজনই শাড়ি পরে ছিলেন, তাদেরকে দেখতেও অসাধারণ দেখাচ্ছিল। জাতীয় পুরস্কারপ্রাপ্ত রানি মুখোপাধ্যায় একটি সাধারণ কালো এবং লাল বর্ডারযুক্ত সাদা শাড়ি বেছে নিয়েছিলেন। অন্যদিকে, কাজলকে ক্রিম রঙের শাড়ি এবং গভীর লাল ব্লাউজ সহ অত্যাশ্চর্য দেখাচ্ছিল। তিনি লাল চুড়ি দিয়ে তার ঐতিহ্যবাহী লুকটি সম্পূর্ণ করেছিলেন। অয়নের বাবা এবং প্রবীণ অভিনেতা দেব মুখোপাধ্যায় ১৪ মার্চ, ২০২৫ তারিখে ৮৩ বছর বয়সে মারা যান। তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন। প্রতি বছর দুর্গাপূজার সময়, দেবকে তার ভাগ্নি, রানি এবং কাজলের প্রতি স্নেহ সকলের দৃষ্টি আকর্ষণ করত। এদিকে, কাজের ক্ষেত্রে, রানী সম্প্রতি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন। তাকে পরবর্তীতে মারদানি ৩-তে দেখা যাবে। ছবিটির নির্মাতারা ২০২৫ সালের নবরাত্রির প্রথম দিনে একটি আকর্ষণীয় পোস্টার শেয়ার করেছিলেন। কাজলকে শেষবার তার ওয়েব সিরিজ দ্য ট্রায়ালের দ্বিতীয় সিজনে দেখা গিয়েছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের