আসছে শিবানি শিবাজি রায়, ২০২৬-এ মুক্তি রানির ‘মরদানি 3’

এবার তাঁর 'মরদানি 2' বক্সঅফিস কাঁপাতে আসছে ২০২৬ সালে। 'মরদানি 2'-এর মুক্তির বার্ষিকীতেই এমন সুখবর দিল YRF প্রোডাকশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুখবর! ২০২৬ সালেই মুক্তি পাচ্ছে রানি মুখোপাধ্যায়ের ‘মরদানি ৩’। শুক্রবার যশরাজ প্রোডাকশন রানির বহুল প্রতীক্ষিত ‘মরদানি ৩’-এর দিনক্ষণ ঘোষনা করেছে। ছবির দুটি সংস্করণই বক্সঅফিসে তুখোড় সুনাম অর্জন করেছিল। নারীকেন্দ্রিক সিনেমাটিতে অভিনেত্রী রানি মুখোপাধ্যায় একজন পুলিশ অফিসার শিবানি শিবাজি রায়ের ভূমিকায় অভিনয় করেছেন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। এবার তাঁর ‘মরদানি 2’ বক্সঅফিস কাঁপাতে আসছে ২০২৬ সালে। ‘মরদানি 2’-এর মুক্তির বার্ষিকীতেই এমন সুখবর দিল YRF প্রোডাকশন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করে ঘোষণাটি করা হয়েছে প্রযোজনা সংস্থা। ছবিটির শুটিং শুরু হবে ২০২৫ সালের এপ্রিল থেকে। পোস্টার টি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, “অপেক্ষার পালা শেষ! #Mardaani3-তে শিবানী শিবাজি রায়ের ভূমিকায় ফিরে এসেছেন রানি মুখোপাধ্যায়। সিনেমা হলে আসবে ২০২৬-এ।”

এর আগে ছবির দুটি সংস্করণ ই বক্সঅফিসে বাজিমাত করেছিল। অন্যদিকে রানি মুখোপাধ্যায় তাঁর সোশ্যাল হ্যান্ডেলে ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন, “আমি ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত যে আমরা ২০২৫ সালের এপ্রিলে মরদানি 3-এর শুটিং শুরু করছি! পুলিশের ইউনিফর্ম পরা এবং এমন একটি চরিত্রে অভিনয় করা সবসময়ই বিশেষ আমার কাছে, যা আমাকে শুধু ভালোবাসা দিয়েছে। আমি মরদানি 3-তে আবারও এই ভয়ঙ্কর পুলিশের চরিত্রে ফিরে আসছি। আমি গর্বিত যে, আমি আবারও আমার চরিত্রের মাধ্যমে সমস্ত অজ্ঞাত, সাহসী, আত্মত্যাগী পুলিশদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারব। যাঁরা আমাদের সুরক্ষিত রাখতে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছে।”

 

 

View this post on Instagram

 

A post shared by Yash Raj Films (@yrf)

তিনি আরও বলেছেন, “যখন আমরা ‘মরদানি 3’ তৈরি করার পরিকল্পনা করলাম, তখন আমরা আশা করছিলাম যে আমরা এমন একটি স্ক্রিপ্ট খুঁজে পাব যা মরদানির ফ্র্যাঞ্চাইজি ফিল্ম দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। তাই এই ছবি নিয়ে, আমি সত্যিই উত্তেজিত, এবং আমি শুধু আশা করছি যে থিয়েটারে মরদানি 3 দেখতে লোকজনের ভিড় উপচে পড়বে।” অভিনেত্রী আরও বলেন, “মরদানি একটি অত্যন্ত প্রিয় ফ্র্যাঞ্চাইজি, এবং মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য আমাকে আরও উৎসাহ দিয়েছে। আমরা এটি পূরণ করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করব।” ‘মরদানি পার্ট 1’২০১৪ সালে মুক্তি পেয়েছিল। ২০১৯ সালে ‘মরদানি 2’ মুক্তি পেয়েছিল। এই দুটি ছবিই বক্স অফিসে ব্যাপক হিট হয়েছিল

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে