‘আমিও দুটো বিয়ে করেছি’, সুদীপার হঠাৎ পোস্ট নিয়ে হইচই, অভিনেত্রীর প্রথম স্বামীর নাম কী?

সুদীপা বন্দোপাধ্যায়, জি বাংলা 'রান্নাঘর'-এর সঞ্চালিকা হিসেবেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন। টলিপাড়াতেও বিশেষ চেনা মুখ তাঁর। পাশাপাশি একগুচ্ছ ব্যবসা সামলান তিনি। লেখা লেখির কাজও করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুদীপা বন্দোপাধ্যায়, জি বাংলা ‘রান্নাঘর’-এর সঞ্চালিকা হিসেবেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন। টলিপাড়াতেও বিশেষ চেনা মুখ তাঁর। পাশাপাশি একগুচ্ছ ব্যবসা সামলান তিনি। লেখা লেখির কাজও করেন। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন। এক ছেলেকে নিয়ে সুখের সংসার তাঁর। তবে এরই মাঝে নেটবাসীদের কাছে জীবনের একটি চরম সিক্রেট জানালেন অভিনেত্রী। জানালেন, তিনি দ্বিতীয়বার বিবাহিত। অগ্নিদেব তাঁর দ্বিতীয় স্বামী। এই পোস্টটি ভাইরাল হতেই নেটপাড়ায় রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে।নিজের জীবনের এই চরম সত্যটা কেন এতদিন চেপে রেখেছিলেন অভিনেত্রী? সেটাই এখন প্রশ্ন সবার মনে। তবে বিষয়টি পরিষ্কার করেছেন অভিনেত্রী নিজেই।

বুধবার সুদীপা (৭ জানুয়ারি) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ২টি ছবি শেয়ার করেছেন। একটা ছবি তাঁর বিয়ের সময়ের। যেখানে তাঁকে লাল বেনারসি, সোনালি ওড়না, গলায় রজনীগন্ধার মালা, গাভরা সোনার গয়না পরে বিয়ের সাজে বসে থাকতে দেখা যায়। আর পাশে দেখা যায়, সাদা পঞ্জাবিতে বসে আছেন অগ্নিদেব। এর পাশে আর একটিও ছবি জুড়ে দিয়েছেন তিনি। কিন্তু সেই ছবিটি বেশ পুরনো। সেই ছবিতে অগ্নিদেব ও সুদীপার বয়স বেশ কম। এই দুটি ছবি শেয়ার করে সুদীপা লিখেছেন, ‘আপনাদের একটা গোপন কথা বলি। আমার দুটি বিয়ে। কিন্তু দুবারই একই মানুষের সঙ্গে হয়েছে। আর আমাকে যতবার সুযোগ দেওয়া হবে, আমি তোমাকেই বিয়ে করব অগ্নিদেব। হাজার প্রিন্সেস চার্মিং থাকলেও, আমি তাঁদের দিকে তাকাবো না। তোমাকেই বেছে নেব।’

তবে আজ অভিনেত্রীর বিবাহ বার্ষিকী নয়। ২০১০ সালে সামাজিক মতে ২১ বছরের বড় অগ্নি দেবকে বিয়ে করেন তিনি। তাঁদের প্রথম আলাপ হয়েছিল’ কোন সে আলোর স্বপ্ন নিয়ে’-এর সেটে। এরপর তাঁদের প্রেম শুরু। সুদীপার বাবা সেই সময় খুব অসুস্থ ছিলেন। চেয়েছিলেন, মেয়ের বিয়ে দেখে যেতে। এরপর সুদীপা-র বাবা মারা যান। তাই বাবাকে দেখানোর জন্যে অগ্নিদেবকে বিয়ে করেছিলেন তিনি সেই সময়। কিন্তু সেটা প্রকাশ্যে আনেন নি। কারণ অগ্নিদেবের আগেও একবার বিয়ে হয়েছিল। কিন্তু তা একেবারেই সুখের ছিল না। ডিভোর্স দীর্ঘদিন ঝুলে ছিল। ২০০০ সালে প্রথম স্ত্রীর থেকে বিচ্ছেদ চেয়ে মামলা রুজু করেছিলেন অগ্নিদেব। তাঁর প্রথম স্ত্রী তাঁকে মানসিক নির্যাতন ও হেনস্থা করতেন। তাই তাঁদের আইনিভাবে ছাড়াছাড়ি হতেই সুদীপার সঙ্গে রেজিস্ট্রি সারেন তিনি। ২০১৬ সামাজিক মতে বিয়ে করেন। তবে দু’বার বিয়ে হওয়ায়, দুজনে দু’বার হানিমুনেও গিয়েছিলেন। অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলেও রয়েছে, নাম আকাশ। আর সুদীপার সঙ্গে ছেলের নাম আদিদেব। তবে স্বামীর প্রথম পক্ষের ছেলের সঙ্গে সুদীপার সম্পর্ক খুবই ভাল।

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারকে নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা