মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন, আতঙ্কে অভিনেতা রণজয় বিষ্ণুর পরিবার

মর্মান্তিক ঘটনায় বুধবার মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত চন্দ্রনাথ রথ। কেমন আছেন, রণজয়ের পরিবার?

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনায় বুধবার (৬ মে) রাত ১০.২০ মিনিট নাগাদ মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা রাজ্য একেবারে থমকে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যমগ্রাম এবং তার সংলগ্ন এলাকা। আর মধ্যমগ্রামের দেবদাসপল্লী এলাকায় অভিনেতা রণজয় বিষ্ণুর বাড়ি। কর্মসূত্রে অভিনেতাকে কলকাতা থাকতে হলেও মধ্যমগ্রামেই থাকে তাঁর গোটা পরিবার। সুতরাং এই ঘটনার খবর শুনে কী অবস্থা অভিনেতার পরিবারের?

রণজয় জানিয়েছেন, পরিবারের সঙ্গে সকাল-বিকাল কথা বলছেন তিনি। তবে এই ঘটনায় তাঁর পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। তাঁর পরিবার কখনই রাজনীতিতে যোগ দেননি। যদি যুক্ত থাকতেন তাহলে আজ কী হত, সেটাই ভাবাচ্ছে অভিনেতাকে। তবে অভিনেতার পরিবারের সবাই ঠিক আছেন, কারো কিছু হয়নি। কথা বলছেন। চিন্তার কিছু নেই। বর্তমানে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে অভিনয় করছেন রণজয়। মাস কয়েক আগে অভিনেত্রী শ্যামৌপ্তিকে বিয়ে করেছেন তিনি। গায়ে জ্বর, এই অবস্থাতেই শুটিং করছেন অভিনেতা। তবে এর মধ্যে মধ্যমগ্রামের এই ঘটনায় তিনি চিন্তিত। কিন্তু পরিবারের সকলে ঠিক আছেন, এটাই তাঁকে স্বস্তি দিচ্ছে।

উল্লেখ্য, গতকাল মাত্র ৫০ সেকেন্ডের মধ্যেও গোটা অপারেশনটা সম্পন্ন করে পালায় দুষ্কৃতীরা। জানা যায়, ঘটনার সময়ে মধ্যমগ্রাম থেকে বারাসতে নিজের ফ্ল্যাটের দিকে যাচ্ছিলেন চন্দ্রনাথ। গাড়িতে তাঁর সঙ্গে বুদ্ধদেব বেরা নামক আরও এক জন যুবক ছিলেন। তিনিও আহত হয়েছেন। গতকাল দোহাড়িয়া এলাকায় ঢুকতেই তাঁর গাড়ি লক্ষ্য করে আট থেকে দশ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গাড়ির জানালার কাচ ভেদ করে চন্দ্রনাথের মাথায় এবং বুকে তিনটি গুলি লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যদিও তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকে রা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিজেপি মহল। পাঁচ বছর শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলায় বিপুল ভোটে জিতে বিজেপি সরকার গঠন করতে চলেছে। মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্যে প্রথমেই নাম রয়েছে শুভেন্দুর। সেই তাঁরই এই সাফল্যের সময়ে তাঁর সঙ্গে থাকবেন না চন্দ্রনাথ। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হননি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার পরেই দুষ্কৃতীরা বাইকে করে বিমানবন্দরে যান এবং বাইক ফেলে রেখেই বিমানে করে পালান। ইতিমধ্যেই চন্দ্রনাথের মরদেহ তাঁর পূর্ব মেদিনীপুর চণ্ডীপুরের বাড়িতে পৌঁছে গিয়েছে। ছেলের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন চন্দ্রনাথের পরিবার।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল