শীর্ষ আদালতে স্বস্তি পেলেন ‘সঙ্গম’ মন্তব্যের জন্য বিতর্ক জড়ানো রণবীর এলাহাবাদিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : অশ্লীলতা ছড়ানোর অভিযোগে উঠেছিল ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে। তার অশালীন মন্তব্যের জেরে দেশের নানা প্রান্তে রণবীরের বিরুদ্ধে বহু অভিযোগও দায়ের হয়েছে। বিয়ারবাইসেপ নামে খ্যাত রণবীরের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবিও উঠছিল। সকলেই তাকিয়ে ছিল সু্প্রিম কোর্টের শুনানির দিকে। এবার সুপ্রিম কোর্টে বড় স্বস্তি মিলল রণবীর এলাহাবাদিয়ার।সুপ্রিম কোর্ট তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল ।

একইসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। আদালতের তরফে জানানো হল, ‘নীতিবোধ ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন।’সোমবার শুনানি চলাকালীন রণবীরকে সুপ্রিম কোর্টের বিচারপতি জানান, রণবীর শ্যুটিংয়ে পুনরায় ফিরতে পারে। তবে অনুষ্ঠানে যাতে নীতিবোধ লঙ্ঘিত না হয়, সব বয়সের মানুষ যাতে নির্দ্বিধায় তাঁর শো দেখতে পারেন।’

বিতর্কের সূত্রপাত হয়েছিল India’s Got Latent নামের YouTube শো থেকে। সেখানে অশালীন মন্তব্যের জেরে রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁর অনুষ্ঠানের উপরও ক্ষোভ দেখিয়েছে নেট পাড়ার একাংশ।শেষ পর্যন্ত তার শ্যুটিং নিয়েও শুরু হয় টানাপোড়েন।এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রণবীর।সেই এফআইআর খারিজ করার জন্যই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই এইটিউবার। মামলার দ্রুত শুনানির জন্যও প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে আবেদনও জানিয়েছিলেন রণবীর। তখন থেকেই রণবীরকে নিয়ে নানা মহলেই শুরু হয়েছে নানা সমালোচনা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, রণবীর তার শোয়ে অংশগ্রহণকারী একজন প্রতিযোগীকে বলছেন, আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন? রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হয়েছিলেন প্রতিযোগী।তবে রণবীরের পাশে বসে থাকা সকলেই হেসে গড়াগড়ি দেন। কিন্তু ‘সন্তান বাবা-মায়ের যৌনতা দেখবেন’ এই মন্তব্য ভালভাবে নেয় নি নেট নাগরিকরা। সমালোচনার জেরে বাধ্য হয়ে ক্ষমা চান রণবীর। এরপরেও তাকে নিয়ে বিতর্ক থামে নি।

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে