‘সঙ্গম মন্তব্য’ কাণ্ডে গুয়াহাটি থানার সামনে গণপিটুনির শিকার রণবীর এলাহাবাদিয়া

আজ আবারও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে গুয়াহাটির সাইবার পুলিশ স্টেশনে ডাকা হয়েছে, এবং রণবীর পৌঁছেও গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৌতুক অভিনেতা সময় রায়নার জনপ্রিয় পডকাস্ট শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার অশ্লীল মন্তব্য নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। যেখানে বিচারকের আসনে থাকা রণবীর এলাহাবাদিয়া একজন প্রতিযোগিকে কৌতুকপূর্ণভাবে জিজ্ঞাসা করেছিলেন, ‘তুমি কি সারাজীবন তোমার বাবা-মায়ের সঙ্গম দেখতে চাও, নাকি তাঁদের মাঝে একবার যোগ দিয়ে চিরতরে বন্ধ করে দিতে চাও?’ বাবা-মাকে নিয়ে রণবীরের এই জঘন্য মন্তব্যের এপিসোডটি প্রকাশ পেতেই শুরু হয় ধুন্ধুমার। রে রে করে তেড়ে আসে নেটিজেনরা। তবে এখন বিতর্কিত ভিডিওটি মুছে দেওয়া হলেও রণবীরকে নিয়ে চলছেই কটাক্ষের বন্যা।

নিজেকে বাঁচাতে ইউটিউবার সুপ্রিমকোর্টে দ্বারস্থ হলেও সেখানে উল্টে তাঁকেই ভর্ৎসনা করেন বিচারক। এহেন অশ্লীল মন্তব্যের কারণে রণবীরের বিরুদ্ধে প্রচুর অভিযোগ দায়ের হয়েছে। বর্তমানে মামলাটি মহারাষ্ট্র সাইবার সেলের তদন্তাধীন। তাঁকে বেশ কয়েকবার তলব করেছে পুলাশ। গত মাসেই টানা ৪ ঘন্টা তাঁকে জেরা করা হয়েছিল। এছাড়াও গতকাল দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের (NCW) সামনে হাজির হয়েছিলেন রণবীর। আজ আবারও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে গুয়াহাটির সাইবার পুলিশ স্টেশনে ডাকা হয়েছে, ইতিমধ্যে সেখানে পৌঁছেও গিয়েছেন রণবীর। কিন্তু ইউটিউবারকে গাড়ি থেকে নামতে দেখেই ছোটাছুটির ধুম পড়ে যায় পাপারাজ্জিদের এবং সংবাদ সংস্থার প্রতিনিধিদের। কারণ রণবীর গাড়ি থেকেই নেমেই সোজা থানার ভিতরে চলে যান। মিডিয়াকে এড়িয়ে যান তিনি। আর তাতেই হুড়োহুড়ি পড়ে যায়। থানার সামনেই তাঁকে মারতে এগিয়ে আসেন কয়েকজন, কোনরকমে তাঁকে গণপিটুনির হাত থেকে বাঁচানো সম্ভব হয়। এদিনের ভাইরাল হওয়া একটি ভিডিওতে, রণবীরকে একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলতে দেখা যায়।

তাঁর কব্জিতে একটি কালো রিস্টব্যান্ড ছিল। এদিকে শুক্রবার, জাতীয় মহিলা কমিশনের প্যানেল চেয়ারপারসন বিজয়া রাহাতকর প্রকাশ করেছেন যে রণবীর এলাহাবাদিয়া এবং অপূর্ব মুখিজা, ওরফে দ্য রেবেল কিড, ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট-এ জঘন্য রসিকতার জন্য ক্ষমা চেয়েছেন। তারা বলেছেন যে তাদের এমনভাবে কথা বলা উচিত হয়নি এবং এখন তারা লিখিতভাবে ক্ষমা প্রার্থনা চেয়েছেন। এছাড়া সোমবার সুপ্রিমকোর্ট রণবীরকে শালীনতা এবং নৈতিকতার মান বজায় rekhe তাঁর পডকাস্ট শোয়ের এপিসোড সোশ্যাল মিডিয়ায় আপলোড করার অনুমতি দিয়েছে।

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে