চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিমানবন্দরে রণবীরের পেছন পেছন দৌড়, সেলফি তুলতে গিয়ে বিপাকে এক মহিলা ভক্ত

নিজস্ব প্রতিনিধি: বিমানবন্দরে আবারও সেলিব্রিটিদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপর্যয়। বর্তমানে বিমান বন্দরে সেলিব্রিটিদের দেখা মাত্রই তাঁদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ভক্তদের বিপর্যয়ে পড়ার পরিমাণটা অনেকটাই বেড়ে গিয়েছে। আর মাঝে মধ্যে ভক্তরা তারকাদের বিডিগার্ডের দ্বারা আক্রান্ত হচ্ছে, আবার কখনও ভক্তদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিমানবন্দরে নামা মাত্রই ভক্তদের আড়ালে দৌড়ে পালাচ্ছে তারকারা। কিছুদিন আগেই মুম্বই বিমানবন্দরে শাহরুখের সঙ্গে এমনটা ঘটায় এক ভক্তকে ঠেলে ফেলে দিয়েছিলেন তিনি, যা নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম হয়েছিল। এছাড়া অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোনদের সঙ্গেও প্রায়শই এমন ঘটনা ঘটে। আসলে বিমানবন্দরই এমন একটা জায়গা যেখানে প্রতিনিয়ত ছুটতে হয় তারকাদের, আর সেখানে তারকাদের সঙ্গে দেখা করার জন্যে প্রয়োজন হয় না কোনো টাকা পয়সার। তবে এবার রণবীর কাপুরের সঙ্গে তাঁর একজন মহিলা ভক্ত সেলফি তুলতে গিয়েই তিনি পড়ে বিপাকে।

গত রবিবারই মুক্তি পেয়েছে অভিনেতা রণবীর কাপুরের আসন্ন ফিল্ম ‘অ্যানিমাল’-এর প্রি-টিজার, যা নিয়ে ইন্টারনেটে ইতিমধ্যেই তরঙ্গে সৃষ্টি হয়েছে। সোমবার সকালে, রণবীর মুম্বই বিমানবন্দরে পৌঁছে পাপারাজ্জিদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং ক্যামেরায় পোজও দেন। কিন্তু এরপর তিনি এয়ারপোর্টের দিকে এগিয়ে গেলে একজন ভক্ত তাঁর সঙ্গে সেলফি তোলার জন্যে পিছন পিছন ছুটতে থাকে। যিনি রণবীরের সাথে সেলফি তোলার সুযোগ মিস করতে চাননি। ইন্টারনেটে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, প্যাপসের জন্য পোজ দিয়ে রণবীর দ্রুত বিমানবন্দরের গেটের দিকে এগিয়ে যাচ্ছে।

এরপর তাঁর এখন মহিলা ভক্ত হাতে ফোন নিয়ে রণবীরের দিকে ছুটতে থাকলে রণবীর বিমানবন্দরের ভিতরে ঢুকে পড়ায় কর্মকর্তারা তাঁকে থামিয়ে দেয়। মুহূর্তেই হতাশাজনক পরিস্থিতির সৃষ্টি হয়। আসন্ন ছবি অ্যানিমাল-এ রণবীর একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করবেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, অনিল কাপুর, রশ্মিকা মান্দান্না এবং তৃপ্তি দিমরি। আগামী ১১ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ