আলিয়ার কণ্ঠে তৃণমূলের ট্রেন্ডিং সংলাপ ‘খেলা হবে’, ‘রবীন্দ্রনাথ’কে দাদু বলে হাসির খোরাক রণবীর

রকি আর রানি-র প্রেমের গল্প দুই ভিন্নধারার মানুষের প্রেম নিয়ে ছবিটি নির্মিত। রকি আর রানি শুধু স্বভাবে নয়, পারিবারিক দিক, পড়াশোনা, বুদ্ধি সব দিক দিয়েই পরস্পরের আলাদা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার যুদ্ধ হবে বাঙালি ও পাঞ্জাবীদের মধ্যে। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছিল করণ জোহরের বহু প্রতীক্ষিত ‘রকি অউর রানি কি কাহিনী’-র প্রথম টিজার, গান। যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেললেও গানে শ্রেয়া ঘোষাল কে কেন স্বীকৃতি দেওয়া হয়নি, তা নিয়ে রীতিমতো চেঁচামেচি শুরু হয়েছিল। এই বিতর্কের মাঝে আবারও বিতর্ক। আজ সকালেই মুক্তি পেয়েছে, ২০২৩ সালের বহু প্রতিক্ষীত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলার। এই ছবির হাত ধরেই ৭ বছর পরে পরিচালকের চেয়ারে বসলেন করণ জোহর। ২০১৬ সালে তাঁর শেষ পরিচালনা ছিল ‘অ্য়ায় দিল হ্যায় মুশকিল’। গলি বয়ের পর এবার রণবীর সিং আর আলিয়া ভাটকে এক করলেন করণ। ৪ জুলাই মঙ্গলবার প্রকাশ্য এসেছে ছবির ট্রেলার। করণ জোহর, রণবীর, আলিয়া তিনজনেই ট্রেলারটি শেয়ার করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। ট্রেলারটি হিরো-হিরোইনের তুমুল বাকবিতণ্ডা দিয়ে শুরু হয়।

যেখানে, টিপিক্যাল বলিউডি সিনেমার ছাপ দেখিয়ে দিল রকি অউর রানি কি প্রেম কাহিনী ছবির এক টুকরো। পরতে পরতে হাই ভোল্টেজ ড্রামা, হাসি, নাচ-গান, কমেডি, ট্রেলার দেখেই স্পষ্ট করণ ফিরেছেন একেবারে স্বমহিমায়। তবে রণবীর সিং আর আলিয়া ভাটের কোনও অংশে কম যায়না, তাঁদের একটা লিপলকও আছে ছবিতে। রকি আর রানি-র প্রেমের গল্প দুই ভিন্নধারার মানুষের প্রেম নিয়ে ছবিটি নির্মিত। রকি আর রানি শুধু স্বভাবে নয়, পারিবারিক দিক, পড়াশোনা, বুদ্ধি সব দিক দিয়েই পরস্পরের আলাদা। রানি বাঙালি এবং শিক্ষিত পরিবারের কন্যা এবং রকি পাঞ্জাবী পরিবারের পুত্র। রানির থেকে কম শিক্ষিত সে, কিন্তু সেই রকি রান্ধাওয়ার প্রেমেই হাবুডুবু খাচ্ছে রানি। এরপর দুজনেই দুজনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, পরস্পরের পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার। শেষমেশ খাঁটি বাঙালি বাড়িতে কি আদৌ মানিয়ে নিতে পারবে পঞ্জাবি জামাই।

বাঙালি পরিবারের গিয়ে তিন মাস থাকতে হবে পঞ্জাবি রকিকে। আর পঞ্জাবি বাড়িতে গিয়ে তিন মাস থাকতে হবে বাঙালি রানিকে। এদিকে, প্রথম দিনেই রবীন্দ্রনাথকে চিনতে পারলেন না রকি। আর ওদিকে রানিকে তাড়ানোর জন্য রান্ধাওয়া ম্যানসনেও শুরু হয় রাজনীতি। ঠিক তখনই আলিয়া খাঁটি বাংলায় বলে ওঠেন, ‘খেলা হবে’। ট্রেলারে দেখা মিলল বাঙালি তারকা চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীদের। যারা রানি অর্থাৎ আলিয়ার বাবা-মা। আর এদিকে, রকির পরিবারের সদস্য হিসেবে দেখানো হয়েছে জয়া বচ্চন, শাবানা আজমি, ধর্মেন্দ্রদের। ট্রেলার উঠে এসেছে অর্জুন-আলিয়ার টু স্টেটসেরও ছাপও। সঙ্গে পাবেন সূরজ বরজাতিয়া, যশ চোপড়াদের সিনেমার ছাপও! নিসন্দেহে এই বছরের বড় হিট হতে চলেছে এই ছবি।

এছাড়াও ট্রেলারে দেখা মিলল, রকি রানিকে বলেন, ‘তোর মনে হয় তুই একাই শিক্ষিত, আমাকে মূর্খ ভাবিস! এটাই সমস্যা। আজ তুই আমায় কিছু প্রশ্ন করেই দেখ ঠিক উত্তর দিতে পারি কিনা।’ আর এরপরই আলিয়া তাঁকে জিজ্ঞাসা করে ‘ওয়েস্ট বেঙ্গল দেশের কোনদিকে অবস্থিত?’ সোজা রণবীরের জবাব, ‘ওয়েস্ট মে’ (পশ্চিমে)। হতাশ আলিয়া বলেন, ইস্টে অবস্থিত। এদিকে সবচেয়ে বড় গন্ডগোল শুরু হয় রণবীরের আলিয়ার বাড়ি যাওয়ার পর, সে বৈঠকখানায় রবীন্দ্রনাথের ছবি দেখে হাতজোড় করে ‘দাদাজি দাদাজি’ বলে এগিয়ে যান ‘রকি’। এত বড় মূর্খতা দেখে বেজায় চটে যান আলিয়ার বাবা টোটা রায় চৌধুরী। রেগে গিয়ে বলেন, ইনি রবীন্দ্রনাথ ঠাকুর।” যা নিয়ে নেটপাড়ায় রীতিমতো হাসিঠাট্টা শুরু হয়েছে। সঙ্গে কটাক্ষও।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে