শুটিং শুরু হতেই আইনী বিপাকে রণবীরের ‘রামায়ণ’, স্থগিত ছবির কাজ

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, আল্লু মানতেনা মিডিয়া ভেঞ্চারস এলএলপি দাবি করেছে যে, 'রামায়ণ'-এর অধিকার তাদের কাছে থাকবে। প্রাইম ফোকাস টেকনোলজিস লিমিটেড বা কোনও সংস্থার স্ক্রিপ্টের যে কোনও ব্যবহার কপিরাইট লঙ্ঘন হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: সবেমাত্র শুটিং শুরু হয়েছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর। আর শুরুতেই আইনী বিপাকে সমস্যায় জড়িয়ে পড়ল এই ছবি। ছবিটি ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যেই ছবির শুটিংও জোরকদমে শুরু হয়ে গিয়েছে। যেখান থেকে দিন কয়েক আগে, রাম-সীতা রণবীর কাপুর এবং সাঁই পল্লবীর পোশাকি ছবি ভাইরাল হয়েছিল। এছাড়াও দশরথ এবং কৈকেয়ীর বেশে অরুণ গোভিল ও লারা দত্তের পোশাকি ছবি ভাইরাল হয়েছিল। আর রামের বেশে অভিনয়ের জন্যে তীরধনুক প্রশিক্ষন নিয়েছেন রণবীর। সঙ্গে শরীরচর্চা করছেন।হেয়ার স্টাইলেও এনেছেন চমক। অন্যদিকে রামায়ণে সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র রাবণের বেশে কন্নড় সুপারস্টার যশকে দেখা যাওয়ার কথা থাকলেও এখন শোনা যাচ্ছে তিনি এই ছবির সহ প্রযোজক হবেন। আর রামভক্ত হনুমানের চরিত্রের জন্যে আলোচনায় রয়েছেন সানি দেওল। যাই হোক, দর্শকরা ছবিটি সম্পর্কিত প্রতিটি আপডেট জানতে মরিয়া। এখন শোনা যাচ্ছে, ছবিটি আইনি জটিলতায় আটকে পড়েছে।

ছবিটি পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন দক্ষিণের সুপারস্টার যশ। সূত্রের খবর, ‘রামায়ণ’-এর প্রাথমিক প্রোডাকশন হাউস আল্লু মানতেনা মিডিয়া ভেঞ্চার এলএলপি প্রাইম ফোকাস টেকনোলজিস লিমিটেডের সঙ্গে আইনি বিরোধে জড়িয়ে পড়েছে। ‘রামায়ণ’-এর অধিকার নিয়ে তাঁদের বিরোধ বেধেছে। আসলে ‘রামায়ণ’-এর প্রাথমিক প্রোডাকশন হাউস আল্লু মানতেনা মিডিয়া ভেঞ্চার অসম্পূর্ণ অর্থ প্রদানের কারণে তাঁরা রামায়ণের অধিকার পেতে ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, আল্লু মানতেনা মিডিয়া ভেঞ্চারস এলএলপি দাবি করেছে যে, ‘রামায়ণ’-এর অধিকার তাদের কাছে থাকবে। প্রাইম ফোকাস টেকনোলজিস লিমিটেড বা কোনও সংস্থার স্ক্রিপ্টের যে কোনও ব্যবহার কপিরাইট লঙ্ঘন হবে।

‘রামায়ণ’-এ প্রাইম ফোকাস টেকনোলজিস লিমিটেডের কোনও অধিকার বা মালিকানা নেই। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছে প্রযোজনা সংস্থা।এই সমস্ত কারণে, রামায়ণের শুটিংয়ের কাজ বিলম্বিত হতে পারে, যদিও এই বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়। নীতেশ তিওয়ারি এখনও এই রিপোর্টগুলির প্রতিক্রিয়া জানাননি। গত মাসের শুরুতে, যশ নিশ্চিত করেছিলেন যে তিনি সহ-প্রযোজক হিসাবে রামায়ণে যোগ দেবেন। এক আলাপচারিতায় যশ বলেছিলেন, এ ধরনের ছবি নির্মাণ করার ইচ্ছা আমার বরাবরই ছিল। সেরা ভিএফএক্স স্টুডিওগুলির মধ্যে একটির সঙ্গে সহযোগিতা করতে পেরে আমি খুশি।” তবে রাবণের চরিত্রে অভিনয়ের জন্য যশকে বেছে নেওয়া হয়েছে বলেও খবর রয়েছে। তবে বর্তমানে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই