‘টাটেরী’ গানের ‘আপত্তিকর অংশ’ বাদ দিলেন বাদশা, নতুন ভার্সনের মুক্তি কবে?

র‍্যাপার-গায়ক বাদশার 'টাটেরী' গান নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। এবার বিতর্ক ভুলে এই গানের লেটেস্ট ভার্সন বের করছেন বাদশা, শুক্রবার (১০ এপ্রিল) সমাজমাধ্যমে বার্তার মাধ্যমে এমনটাই জানালেন গায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: র‍্যাপার-গায়ক বাদশার ‘টাটেরী’ গান নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। এবার বিতর্ক ভুলে এই গানের লেটেস্ট ভার্সন বের করছেন বাদশা, শুক্রবার (১০ এপ্রিল) সমাজমাধ্যমে বার্তার মাধ্যমে এমনটাই জানালেন গায়ক। গত দুই মাস জুড়ে বাদশার নতুন হরিয়ানভি ‘টাটেরী’ নিয়ে বিতর্কে জেরবার। গানটির কথা এবং স্কুলছাত্রীদের চিত্রায়ন নিয়ে প্রশ্ন উঠেছিল! যে কারণে জাতীয় মহিলা কমিশন বাদশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। হরিয়ানার বিভিন্ন অংশে এই র‍্যাপারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। গানটিকে ঘিরে বাড়তে থাকা বিতর্ক দেখে বাদশা নিজেই সোশ্যাল মিডিয়া থেকে তাঁর গানটি সরিয়ে নেন। সঙ্গে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন। ৭ এপ্রিল ‘টাটেরী’ গানটি নিয়ে একটি শুনানি হয়, যেখানে বাদশাহ নিজেই উপস্থিত ছিলেন। সেখানেও তিনি ক্ষমা চান এবং নারীদের সম্মান করার বিষয়ে কথা বলেন।

আসলে গানের মধ্যে স্কুলছাত্রীদের পড়াশোনার ব্যাগ ছুঁড়ে ফেলার দৃশ্য ছিল। এমনকী স্কুল ক্যাম্পাসে গানের শুটিং নিয়েও আপত্তি উঠেছিল। যা হরিয়ানভি সংস্কৃতিতে আঘাত করছিল। এমতাবস্থায় কঠোর পদক্ষেপ নিয়ে গানের প্রায় ৮৫০ রিল ইউটিউব ভিডিও সরিয়ে ফেলে হরিয়ানার ক্রাইম ব্রাঞ্চ। এমন পরিস্থিতিতে এবার গানের নিউ ভার্সন লঞ্চ করছেন বাদশা। তিনি বলিউডে অনেক হিট পার্টি গান উপহার দিয়েছেন। তাঁর প্রায় প্রতিটি গানই শিরোনামে থাকে। শুক্রবার একটি সমাজমাধ্যম পোস্টে বাদশা জানালেন যে, আগামী ১৪ এপ্রিল ‘টাটেরী ফির সে’ গানটি মুক্তি পাবে।

তিনি ইনস্টাগ্রামে একটি নোট প্রকাশ করে আরও জানান যে, “হরিয়ানার জনগণ এবং বিশ্বজুড়ে আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, গত কয়েক সপ্তাহে আমরা আমাদের ‘টাটেরী’ গান নিয়ে সরকারি কর্মকর্তা, মহিলা কমিশন, সমাজকর্মী এবং আমাদের সংস্কৃতি নিয়ে অনেক অভিযোগ শুনেছি। তার ভিত্তিতে আমরা এবার এই গানের প্রয়োজনীয় পরিবর্তন আনছি এবং আপত্তিকর বলে বিবেচিত অংশগুলি সরিয়ে দিচ্ছি। আমি আপনাদের প্রতিক্রিয়া এবং এর পেছনের অনুভূতিকে সম্মান করি। একজন শিল্পী হিসেবে, আমাদের সমাজ ও সংস্কৃতির প্রতি আমাদের দায়িত্বও সমান গুরুত্বপূর্ণ। তাছাড়া, আমার কাছে সঙ্গীত সবসময়ই আমাদের শিকড়, আমাদের ভাষা, আমাদের মানুষ এবং আমাদের গল্প।” বাদশা আরও লিখেছেন, “সেই যাত্রার পরবর্তী ধাপ হলো ‘টাটেরী ফির ফির’। আপনাদের সমর্থন, আপনাদের কণ্ঠ এবং আপনাদের বিশ্বাসই এই গানটিকে বাঁচিয়ে রেখেছে। আমি আশা করি এর নতুন রূপটিও একই শক্তি ও সম্মান বহন করবে। এই আলোচনার অংশ হওয়া প্রত্যেককে ধন্যবাদ।’

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের