কন্নড় ছবি থেকে ব্যান রশ্মিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দান্না (Rashmika Mandana)। বিশেষত পুষ্পা ছবির বিপুল সাফল্য পাওয়ার পর থেকে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার জনপ্রিয়তা আকাশছোঁয়া। সাম্প্রতিক কালে সব ধরনের দর্শকদের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছেন রশ্মিকা। তবে সম্প্রতি অভিনয়ের বাইরে বেশ কিছু গুজবের কারনে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন রশ্মিকা মান্দান্না। অতি সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রশ্মিকা জানিয়েছিলেন যে তিনি পরিচালক ঋষভ শেঠির তৈরী কন্নড় ছবি (Kannar film) কাঁটারা দেখেননি। এরপর থেকেই তাঁকে নিয়ে নেট দুনিয়ায় চর্চা শুরু হয়। এবার কন্নড় ছবি থেকে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নাকে ব্যান করা হতে পারে বলেও গুজব ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার ২০২৩ সাল কেমন যাবে তা নিয়ে ভবিষ্যৎবানী করেছেন জনপ্রিয় সেলিব্রিটি জ্যোতিষী চিরাগ বেজান দারুওয়ালা। এই ভবিষ্যৎবানীতে দেখা গিয়েছে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার রাশি তুলা রাশি।

রাশিফল অনুযায়ী রশ্মিকা একদম মাটির মানুষ। রাশিফল অনুযায়ী ২০২৩ সালে রশ্মিকার জন্যে সাফল্যের অনেক সুযোগ অপেক্ষা করে থাকবে। তবে তাঁকে আরও বেশি সকলের সঙ্গে সামাজিক যোগাযোগ রাখতে হবে ।

২০২৩ সালে বড়পর্দার পাশপাশি ওটিটিতেও একাধিক সুযোগ পেতে পারেন রশ্মিকা

এছাড়াও ২০২৩ সালে অর্থনৈতিক ক্ষেত্রেও অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার ভালো কাটবে। এই বছর কোন ক্ষেত্রে বিনিয়োগের জন্য ভালো ফল পেতে পারেন রশ্মিকা। এছাড়াও ব্যাবসায়িক কারনে এই বছর তাঁর বিদেশ ভ্রমণও হতে পারে।

উল্লেখ্য রশ্মিকা মান্দানা এবং বিজয় অভিনীত বারিসু ছবিটি ঘিরে মুক্তির আগেই বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে এই ছবিতে হাতি ব্যবহারের কারণে এ ডব্লু বি আই সচিব এস কে দত্ত ছবির নির্মাতাদের একাধিকবার নোটিশ পাঠিয়েছেন।

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ