সাদামাটা অবতার ছেড়ে রুদ্রমূর্তি ধারণ করলেন রশ্মিকা, হঠাৎ কী হল অভিনেত্রীর?

সাদামাটা লুক থেকে আচমকাই বাঘিনী হয়ে গেলেন কেন রশ্মিকা মান্দান্না? প্যান ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় নায়িকা রশ্মিকা মান্দান্না। দেশজুড়ে তাঁর বিশাল ভক্তসংখ্যা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাদামাটা লুক থেকে আচমকাই বাঘিনী হয়ে গেলেন কেন রশ্মিকা মান্দান্না? প্যান ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় নায়িকা রশ্মিকা মান্দান্না। দেশজুড়ে তাঁর বিশাল ভক্তসংখ্যা রয়েছে। বর্তমানে তাঁকে ধনুশের ‘কুবেরা’ ছবিতে দেখা যাচ্ছে। বলিউড-দক্ষিণী মিশিয়ে ছবিতে অভিনয় করছেন তিনি। পুষ্পা-পুষ্পা 2, Animal, ছাভা, সিকন্দর-এর পর অভিনেত্রীর জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। সব ছবিতেই রশ্মিকার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। খুব অল্পদিনের কেরিয়ারেই খ্যাতি অর্জন করছেন জাতির ক্রাশ। ইতিমধ্যে বলিউডেও তিনি জায়গা পাকিয়ে নিয়েছেন। যাই হোক, ভক্তরা রশ্মিকার নতুন প্রকল্পগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে রশ্মিকার পরবর্তী সিনেমার পোস্টার প্রকাশ্যে এল। রশ্মিকার পরবর্তী ছবির নাম ‘মাইসা’।

শুক্রবার, ২৭ জুন সকালে ‘মাইসা’-এর প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। যেটি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর পর রশ্মিকার পরবর্তী প্যান ইন্ডিয়া ছবি। আনফর্মুলা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘মাইসা’, একজন মহিলা যোদ্ধার সাহস এবং আবেগকে তুলে ধরবে। ছবির পোস্টারে রশ্মিকা মান্দান্নাকে এক ভয়ঙ্কর অবতারে দেখা যাচ্ছে। রশ্মিকার এমন রূপ আগে কখনও দেখা যায়নি। তার মুখে উজ্জ্বলতা গায়েব। রশ্মিকা মান্দান্না নিজেও এই প্রকল্পটি নিয়ে খুবই উত্তেজিত। তিনি তার সোশ্যাল মিডিয়ায় ছবির শিরোনাম এবং লুক শেয়ার করে ক্যাপশন লিখেছেন, ‘আমি সবসময় আপনাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। উত্তেজনাপূর্ণ কিছু দেওয়া চেষ্টা করি। আর এটি এমনই একটি প্রকল্প। এমন একটি চরিত্র যা আমি আগে কখনও অভিনয় করিনি। এমন একটি পৃথিবী যেখানে আমি আগে কখনও যাইনি এবং নিজের এমন একটি রূপ যা আমি নিজে এখনও পর্যন্ত দেখিনি। এটি রাগে ভরা, খুবই শক্তিশালী এবং খুবই বাস্তব। আমি একটু নার্ভাস কিন্তু খুব খুশি। আমরা কী তৈরি করছি তা দেখার জন্য আমি সত্যিই অপেক্ষা করতে পারছি না। আর এটি কেবল শুরু।’

 

জানা যাচ্ছে যে, এটি একটি অসাধারণ আবেগঘন অ্যাকশন ছবি হতে চলেছে। যা আপনাকে গোন্ড উপজাতির আকর্ষণীয় এবং অদেখা জগতে নিয়ে যাবে। ‘মাইসা’ তৈরি করছেন পরিচালক রবীন্দ্র পুল্লে। ছবিটি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘মাইসা দুই বছরের কঠোর পরিশ্রমের ফসল। মাইসা ছাড়াও, রশ্মিকা মান্দান্নার সামনে আরও অনেক অসাধারণ প্রজেক্ট আছে। শীঘ্রই তাকে ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ‘থামা’ ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে দেখা যাবে। ‘পুষ্পি ৩’ ছবিতে তিনি তাঁর আইকনিক চরিত্র শ্রীবল্লী হিসেবে ফিরে আসবেন। এর পাশাপাশি, তিনি ‘দ্য গার্লফ্রেন্ড’ এবং ‘রেইনবো’-এর মতো ছবিতে বিভিন্ন ধরণের আবেগঘন চরিত্রে অভিনয় করছেন রশ্মিকা। এদিকে শোনা যাচ্ছে, রশ্মিকা পুষ্পা 2-এর পর তাঁর বাজেট কমিয়ে দিয়েছে। কিন্ত কারণ জানা নেই।

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫