সাত পাকে বাঁধা পড়তে সোম সকালে উদয়পুর পৌঁছলেন বিজয়-রশ্মিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী তারকা জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা। আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাজস্থানের ঐতিহ্যবাহী শহর উদয়পুর-এর একটি হেরিটেজ প্রাসাদে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) হায়দরাবাদ বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখা যায়, সেখান থেকেই তারা বিয়ের আনুষ্ঠানিকতার উদ্দেশে রওনা দেন।

বিমানবন্দরে এই তারকা জুটিকে একেবারে মিলিয়ে পোশাকে দেখা যায়। বিজয়ের পরনে ছিল লেদার জ্যাকেট, সাদা শার্ট ও সাদা প্যান্ট। অন্যদিকে রশ্মিকা পরেছিলেন ব্লেজার, সাদা শার্ট ও সাদা প্যান্ট-দু’জনের স্টাইলেই ছিল রাজকীয় ছোঁয়া। ভেতরে ঢোকার আগে অনুরাগীদের সঙ্গে কথাও বলেন তাঁরা।সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিয়ের আনুষ্ঠানিক নাম রাখা হয়েছে ‘VIROSH’- যা তাদের ভক্তরাই আদর করে দিয়েছিলেন। এক যৌথ বিবৃতিতে তারা লেখেন, “আমাদের প্রিয়জনেরা, আমরা নিজেদের জন্য কিছু ভাবার আগেই আপনারা আমাদের পাশে ছিলেন।” ভক্তদের দেওয়া নামকেই বিয়ের পরিচয় হিসেবে গ্রহণ করায় অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতাও জানান এই জুটি।

জানা গিয়েছে, বিয়ের মূল অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারি হলেও রিসেপশন হবে ৪ মার্চ হায়দরাবাদে। অনুষ্ঠানটি হবে একান্ত ঘনিষ্ঠ পরিসরে, সীমিত অতিথি তালিকা নিয়ে। ভেন্যুতে মোবাইল ফোন নিষিদ্ধ থাকবে এবং ফটোগ্রাফি টিমকেও গোপনীয়তা চুক্তিতে সই করতে হয়েছে। বিয়ের এই বিশেষ সময়টুকু উপভোগ করতে দু’জনেই কাজ থেকে এক মাসের বিরতি নিয়েছেন। উল্লেখ্য, গীত গোবিন্দম ছবিতে প্রথম একসঙ্গে অভিনয় করেন তারা। পরে ডিয়ার কমরেড-এ আবারও জুটি বাঁধেন, আর সেখান থেকেই শুরু হয় তাদের সম্পর্ক নিয়ে জল্পনা। এবার সেই প্রেমই পরিণতি পেতে চলেছে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের