এই মুহূর্তে

৬০ কোটিতে বিজয়-রশ্মিকার বিয়ের ভিডিও কেনার প্রস্তাব, নেটফ্লিক্সকে কী বলল তারকা জুটি?

নিজস্ব প্রতিনিধি: বিয়ে করতে চলেছেন তেলেগু সিনেমার জনপ্রিয় জুটি রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডা। আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারকা জুটি। রাজস্থানের বিলাসবহুল রিসর্টে গাঁটছড়া বাঁধবেন তাঁরা। দুই পরিবারের উপস্থিতিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিবাহ সারবেন। তবে এখনও বিয়ের বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা করেননি তারকা জুটি। ২০২৫ সালের অক্টোবরে বিজয়ের হায়দরাবাদের বাড়িতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বাগদান সেরেছিলেন তাঁরা। এরপরেই তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পড়ে। শীঘ্রই মিস্টার অ্যান্ড মিসেস হতে চলেছেন তাঁরা।

রিপোর্ট অনুসারে, ২৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। ইতিমধ্যেই তাঁদের বিয়ের ভিডিওর স্বত্ব বিক্রি হয়ে গিয়েছে। একটি প্রতিবেদন অনুসারে, নেটফ্লিক্স এই জুটিকে তাঁদের বিয়ের এক্সক্লুসিভ স্ট্রিমিং অধিকারের জন্য ৬০ কোটি টাকার বিশাল অফার দিয়েছে। যার ফলে ভক্তরা তাঁদের বিলাসবহুল বিবাহ দেখার সুযোগ পেতেন। কিন্তু দম্পতি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, তাঁরা অতিরিক্ত সতর্ক এই বিষয়ে, বিশেষ করে অতীতে সেলিব্রিটিদের বিয়ের ফুটেজ নিয়ে একাধিক আইনি বিতর্ক হয়েছে।

বিয়ের খবরের মাঝে, সম্প্রতি রশ্মিকাকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। পাপারাজ্জিদের সঙ্গে আলাপচারিতার সময়, একজন ক্যামেরা পার্সন রশ্মিকাকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁর বিয়েতে আমন্ত্রণ পাবেন কিনা! যা শুনে লজ্জা পেয়ে যান রশ্মিকা। তিনি বিষয়টি হেসে উড়িয়ে দেন। গীতা গোবিন্দম (২০১৮) এবং ডিয়ার কমরেড (২০১৯) ছবিতে একসঙ্গে অভিনয় করার পর থেকেই রশ্মিকা এবং বিজয়ের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু তারা কখনও আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক নিশ্চিত করেনি, যদিও তাঁরা একসঙ্গে একাধিক জায়গায় ছুটি কাটিয়েছেন। এবং একসঙ্গে জনসমক্ষে উপস্থিত হয়েছেন। এর আগে অভিনেত্রী নয়নতারা এবং চলচ্চিত্র নির্মাতা বিগনেশ শিবান ৯ জুন, ২০২০ তারিখে চেন্নাইতে বিয়ে করেন। তারা দুজনেই তাদের বিয়ের ছবির স্বত্ব নেটফ্লিক্সের কাছে ২৫ কোটি টাকায় বিক্রি করে দেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরিয়ানভি গানে অশ্লীল শব্দ ব্যবহার, ফের আইনি বিপাকে র‍্যাপার বাদশা

মাঠে হার্দিক খেলছেন, গ্যালারিতে ছেলে অগস্ত্যকে আগলে রাখলেন প্রেমিকা মাহিকা

ফের ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা, ‘রাঙামতী’, ‘বিদ্যা ব্যানার্জি’-কে টপকে টিআরপি’র শীর্ষে কে?

৬৬ বছরে মা হচ্ছেন নীনা গুপ্তা! শাড়ির ফাঁকে স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প, জল্পনা তুঙ্গে

জন্মদিনে খালি পায়ে ৩,৫৫০টি সিঁড়ি ভেঙে তিরুমালা ভেঙ্কটেশ্বরে পুজো দিলেন জাহ্নবী

ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরে ভক্তের সঙ্গে বিরোধ বরুণ ধাওয়ানের, কিন্তু কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte