‘চরম প্রাপ্তি’, ধনতেরাস মাকে সোনার চেইন-লকেট উপহার দিতে পেরে ‘খুশি’ রশ্মিকা

এমনটা বিশ্বাস করেন খোদ সেলিব্রিটিরাও। তাই ধনতেরাস উপলক্ষে কেনাকাটা সেরে ফেললেন রশ্মিকা মন্দানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ধনতেরাস। শাস্ত্রের মতে, এই দিনে সংসার বা নিজেকে নতুন কিছু উপহার দিলে সারাবছর অর্থের অভাব হবে না, শ্রীবৃদ্ধি হবে সংসারে। এমনটা বিশ্বাস করেন খোদ সেলিব্রিটিরাও। তাই ধনতেরাস উপলক্ষে কেনাকাটা সেরে ফেললেন রশ্মিকা মন্দানা। বর্তমানে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদানের কারণে খবরে রয়েছেন রশ্মিকা। জানা গিয়েছে, মাস দুয়েক আগে তেলেগু অভিনেতার হায়দরাবাদের বাড়িতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সেরেছেন বিজয়-রশ্মিকা। অভিনেতার দল বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু তারকা জুটি এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া করেনি। আবার অস্বীকারও করেননি। আর কৌশলে দুজনেই বাগদানের আংটি প্রকাশ্যে এনেছেন।

যাই হোক, ধনতেরাস উপলক্ষে প্রথম মায়ের জন্যে একটি সোনার ‘চেইন এবং দুল’ কিনেছেন রশ্মিকা। আর তা ভক্তদের কাছে শেয়ারও করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, ধনতেরাসে মাকে সোনা উপহার দেওয়া, তাঁর জন্যে অপার গর্বের মুহূর্ত। পাশাপাশি জানালেন, তিনি তাঁর মায়ের দেওয়া উপহার কানের দুল এখনও পরে থাকেন। যা তাঁর কলেজের দিনগুলির মূল্যবান স্মৃতি ধরে রাখে।

ধনতেরাসে কেনাকাটা নিয়ে রশ্মিকা খোলাখুলিভাবে জানিয়েছেন, যখন থেকে তিনি ভালো আয় করতে শুরু করেছিলেন তখন তিনি নিজেকে ধনতেরাস উপলক্ষ্যে ফোন উপহার দিয়েছিলেন। আর তখন তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কারণ তাঁর রোজগার তাঁর এবং তাঁর বাবা-মা উভয়ের জন্যই গর্বের মুহূর্ত। তাই, এবারের ধনতেরাসে মায়ের জন্যে তিনি সোনার গহনা কিনতে পেরে গর্বিত বোধ করছেন। তিনি মায়ের জন্য একটি চেইন এবং লকেট কিনেছেন। আর নিজের উপার্জিত অর্থ দিয়ে মাকে কিছু দিতে পারা তাঁর কাছে তৃপ্তির সমান। বর্তমানে
রশ্মিকা তাঁর আসন্ন ছবি ‘থাম্মা’র জন্যে প্রস্তুতি নিচ্ছেন। যা আগামী ২১ অক্টোবর মুক্তি পাবে। অভিনেত্রী এখন এই ছবির প্রচারণায় ব্যস্ত। তাই উৎসবের সময় বাড়ির অভাব বোধ করছেন।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের