৮০ লক্ষ টাকা চুরির অভিযোগে ম্যানেজারকে তাড়িয়েছেন রশ্মিকা, সত্যিটা ঠিক কী?

রশ্মিকা এবং তাঁর ম্যানেজার কারুর মধ্যেই কোনও শত্রুতা নেই। এগুলি সংবাদমাধ্যম গুজব ছড়িয়েছে। তাঁরা দুজনাই পুঙ্খানুপুঙ্খ পেশাদার ছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে ‘পুষ্পা’-র সাফল্যের পরেই লাইমলাইটে আসেন ‘সামি সামি’ গার্ল তথা জাতির ক্রাশ রশ্মিকা মান্দান্না। সদ্য শেষ করেছেন তিনি তাঁর বলিউড ছবি অ্যানিমাল। যেখানে তিনি রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন। মাস দুয়েকের মধ্যেই মুক্তি পাবে এই ছবি। এখন তিনি ব্যস্ত ‘পুষ্পা 2’-এর শুটিংয়ে। আগামী বছর মুক্তি পাবে এই ছবি। তবে বর্তমানে তাঁর ব্যক্তিগত কারণে সংবাদের শিরোনামে আছেন। দিন কয়েক আগেই খবরে এসেছিল যে, অভিনেত্রীর সঙ্গে ৮০ লক্ষ টাকা প্রতারণা করেছেন তাঁর ম্যানেজার। এরপরই তিনি ম্যানেজারকে বরখাস্ত করেন। তবে বিষয়টি নিয়ে মাত্র জল্পনাই ছিল। এই বিষয়ে অভিনেত্রী বা তাঁর ম্যানেজার কিছুই মুখ খোলেননি এতদিন। তবে গুজবের বাড়বাড়ন্ত দেখে আর চুপ রইলেন না অভিনেত্রী এবং তাঁর ম্যানেজার দুজনাই।

সম্প্রতি রশ্মিকার ব্যবস্থাপক দল একটি বিবৃতি জারি করে জানালেন ঘটনাটি ঠিক কী হয়েছিল? বিবৃতিতে লেখা হয়েছে, “রশ্মিকা এবং তাঁর ম্যানেজার সম্প্রতি কোনও নেতিবাচক কারণে যৌথভাবে বন্ধুত্ব বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।তাঁদের বিচ্ছেদের সঙ্গে কোনও প্রতারণা যুক্ত ঘটনা নেই। রশ্মিকা এবং তাঁর ম্যানেজার কারুর মধ্যেই কোনও শত্রুতা নেই। এগুলি সংবাদমাধ্যম গুজব ছড়িয়েছে। তাঁরা দুজনাই পুঙ্খানুপুঙ্খ পেশাদার৷” যদিও বন্ধুত্ব বিচ্ছেদের কারণ স্পষ্ট করেননি কেউই। অভিনেত্রীর ম্যানেজারও জানিয়েছেন, কোনও ভুল বোঝাবুঝির কারণে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে টাকা চুরির কোনও সম্পর্ক নেই।

শ্মিকার প্রাক্তন ম্যানেজার অভিনেত্রীর কেরিয়ারের প্রথম দিন থেকে সঙ্গে ছিলেন। তাই তিনি রশ্মিকার থেকে ৮০ লাখ টাকা চুরির করেছিলেন, এই বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই ব্যপক আলোচনার সৃষ্টি হয়েছিল। সম্প্রতি রশ্মিকা ও অভিনেতা বিজয় দেবেরকোন্ডার সম্পর্ক চর্চায় রয়েছে। দিন কয়েক আগেই বিজয়ের পরিবারের সঙ্গে রশ্মিকাকে ডিনারে যেতে দেখা যায়। যা তাঁদের প্রেমের সম্পর্ক আরও উস্কে দেয়। তাঁকে শেষ দেখা গিয়েছিল, বলিউড সিনেমা মিশন মজনু তে। যেটি নেটফ্লিক্সে মুক্তি পায়। এছাড়াও তাঁর তেলেগু চলচ্চিত্র ভারিসু পোঙ্গলও হিট হয়েছিল। যেখানে তিনি থালাপথি বিজয়ের সঙ্গে কাজ করেছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে