Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সত্যিই কি রবিনার গাড়ির ধাক্কায় আহত হয়েছেন মহিলা, মুখ খুললেন অভিনেত্রী

তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের হয়েছে। তার গাড়িতে কেউ মদ্যপ ছিলেন না এবং তিনিও মদ্যপ ছিলেন না। আর তাঁর গাড়ির ধাক্কায় কেউই আহত হয়নি। যদিও কোনও এফআইআর নথিভুক্ত করা হয়নি, খার থানায় একটি স্টেশন ডায়েরি এন্ট্রি করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের নিয়ে বিতর্কের শেষ নেই, তাঁদের বিতর্কিত কোনও ভাইরাল হলেই তা নিয়ে একেবারে তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। রবিবার বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডনের একটি বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছে। তা নিয়েই এখন নাজেহাল সোশ্যাল মিডিয়া চত্বর। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। গতকাল মুম্বইয়ের বান্দ্রার কার্টার রোডে সংঘটিত একটি বেপরোয়া ড্রাইভিং ঘটনার জন্যে সংবাদের শিরোনাম হয়েছেন রবিনা ট্যান্ডন। যা নিয়ে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড পড়ে গিয়েছিল মুম্বইয়ের রাস্তায়। সূত্রের খবর, শনিবার (১ জুন) রাতে বান্দ্রার কার্টার রোডে তিনজন মহিলা আচমকাই রবিনার গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল। শুধু তাই নয় তাঁরা গালিগালাজও করেছেন বলে অভিযোগ। ওই তিন মহিলা দাবি করেছে যে, অভিনেত্রীর গাড়ির চালক তাঁদেরকে ধাক্কা মেরেছে। বর্তমানে রবিনাকে ঘিরে বিক্ষোভের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, স্থানীয়রা নির্যাতিতা মহিলা রবিনাকে চারদিক থেকে ঘিরে রেখেছেন।

এমন অবস্থায় বাধ্য হয়ে গাড়ি থেকে নামেন অভিনেত্রী। আর তিনি নামতেই শুরু হয় বচসা। এরপর বেশ কয়েকজন পথচারী রবিনাকে মারতে তাড়া করে। তাতেই খানিকটা ভয় পেয়ে যান বলিউড অভিনেত্রী। কাতর কণ্ঠে তিনি বলেন,’ ধাক্কা দেবেন না, দয়া করে আমাকে মারবেন না।‘এদিন অভিনেত্রীর পরনে ছিল সাদা কুর্তা ও জিন্স। ছিল না কোন মেকআপ। আর স্থানীয়দের অভিযোগ তিনি গাড়িতে মদ্যপ অবস্থায় ছিলেন। এমনকী একজন মহিলার গাড়িতে ধাক্কা লেগে কান থেকে রক্তপাতও হয়েছে বলে দাবি। আর তাতেই শুরু হয় বিক্ষোভ। তবে পুলিশে অভিযোগ দায়ের হলে মুম্বই পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, গাড়ি হামলা কাণ্ডে রবিনা মাতাল ছিলেন না। ভিডিওটিতে মিথ্যা অভিযোগ করেছেন অভিযোগকারী।পুলিশ অফিসার আরও জানিয়েছেন, “আমরা সোসাইটির পুরো সিসিটিভি ফুটেজ চেক করেছি। যেখানে দেখতে পেয়েছি যে অভিনেত্রীর চালক রাস্তা থেকে সোসাইটিতে গাড়িটি উঠাচ্ছিলেন, তখনই ওই পরিবারটি একই লেন পারাপার হচ্ছিল। তখনই রবিনার গাড়ির উপর চড়াও হয় লোকজন। অকথ্য ভাষায় গালি দেয়।”

এত চর্চার পর অবশেষে সমাজমাধ্যমে অভিনেত্রী নিজেই জানালেন আদতে ঠিক কী ঘটেছিল সেদিন? ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেলে অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে তার প্রতিক্রিয়া শেয়ার করেছেন। এবং জানিয়েছেন, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের হয়েছে। তার গাড়িতে কেউ মদ্যপ ছিলেন না এবং তিনিও মদ্যপ ছিলেন না। আর তাঁর গাড়ির ধাক্কায় কেউই আহত হয়নি। যদিও কোনও এফআইআর নথিভুক্ত করা হয়নি, খার থানায় একটি স্টেশন ডায়েরি এন্ট্রি করা হয়েছে। রবিনা ট্যান্ডনকে শীঘ্রই ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘টাইম মেশিন’-এ দেখা যাবে। এছাড়াও তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে দিলওয়ালে, কেজিএফ অধ্যায় 1, আখিওঁ সে গলি মারে, বাদে মিয়াঁ ছোট মিয়াঁ, তাকদিরওয়ালা, শাব, সাত্তা, লাদলা, দুলহে রাজা, গাইর, জামানা দিওয়ানা, রাজাজি, কিমত, ইমতিহান, ইয়ে লামেদা এবং জুঁই।

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

হস্টেলের রুমে নারকীয় নির্যাতন! বন্ধুরা মিলে যা করলেন তরুণীর সাথে..ভাইরাল ভিডিও

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা