রবিনার বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল ২৫ লক্ষ টাকার গয়না, গ্রেফতার পরিচারিকা

মর্মান্তিক ঘটনা! মুম্বইয়ে অভিনেত্রী রবিনা টন্ডনের মায়ের বাড়িতে দুঃসাহসিক চুরি। প্রায় ২৫ লক্ষ টাকার সোনার গহনা চুরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! মুম্বইয়ে অভিনেত্রী রবিনা টন্ডনের মায়ের বাড়িতে দুঃসাহসিক চুরি। প্রায় ২৫ লক্ষ টাকার সোনার গহনা চুরি হয়েছে। ঘটনায় অভিনেত্রীর মায়ের দেখাশোনার জন্যে রাখা এক মহিলা পরিচারিকাকে গ্রেফতার করেছে মুম্বইয়ের জুহু পুলিশ। তাঁর বিরুদ্ধে নায়িকার মায়ের ২৫ লক্ষ টাকা মূল্যের গয়না ও দামি ঘড়ি চুরির অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম রাশি ছাবরিয়া, বয়স ৪৭। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত মহিলা ২০২০ সাল থেকে টন্ডন পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। রবিনার ৮৬ বছর বয়সী মা বীনা ট্যান্ডনের দেখাশোনার জন্য নিয়মিত তাঁদের বাড়িতে যেতেন। টন্ডন পরিবারের খুব বিশ্বাসযোগ্য এবং ঘনিষ্ঠ ছিলেন তিনি। অভিনেত্রীর মায়ের বাড়ির সমস্ত জায়গায় অবাধে যাতায়াত করার অধিকার ছিল তাঁর। সেই বিশ্বাসযোগ্যতার সুযোগ নিয়েই লাখ লাখ টাকার গহনা হাতিয়ে নিয়েছিলেন অভিযুক্ত মহিলা।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে রবিনার জুহুর বাড়ির একটি আলমারির লকার ভেঙে বিনা টন্ডনের সোনা ও হীরার গহনা চুরি করেছেন। সঙ্গে রবিনার ভাই তথা চলচ্চিত্র প্রযোজক রাজীব টন্ডনেরও দুটি দামি ঘড়ি হাতিয়ে নিয়েছেন। বিষয়টি আঁচ করতে পেরে অভিনেত্রীর ভাই-ই রাশির বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান।

যদিও এই চুরির ঘটনাটি গতবছরের ২ অক্টোবর প্রকাশ্যে এসেছিল। যখন তারা দশেরা উৎসবের আগে আলমারিতে গয়না আনতে গিয়ে দেখতে পান যে লকারটি ভাঙা। গহনার বাক্স খুলে দেখতে পান, সোনার চুড়ি, নেকলেস, আংটি, কানের দুল, একটি হীরা খচিত মঙ্গলসূত্র এবং অন্যান্য হীরার গয়না নেই, যার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। বুঝতে পারেন গয়নাগুলো খোয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা রাশি ছাবরিয়াকে জিজ্ঞাসা করেন। কিন্তু তিনি অভিযোগ অস্বীকার করেন। পরে পুলিশকে তদন্ত করে তাঁকে গ্রেফতার করে। এবং পুলিশের কাছে সবটা স্বীকার করেন ওই মহিলা। চুরি যাওয়া কয়েকটি ঘড়ি ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং বাকি গয়নাগুলির সন্ধান চলছে। জুহু পুলিশ মামলাটির তদন্ত অব্যাহত রেখেছে।

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মাথায় টিকা, মনে ভক্তি, IPL-এর চ্যাম্পিয়ন হয়েই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরাট-অনুষ্কা

৯ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন কনীনিকা? গুজবে কী বললেন অভিনেত্রী?

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে