প্রাক্তন স্ত্রীর পরিবারের বিরুদ্ধে ‘কালো জাদু’র অভিযোগ তামিল সুপারস্টার রবি মোহনের

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিল অভিনেতা রবি মোহন আবারও ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে শিরোনামে। দীর্ঘদিন ধরেই তাঁর বিচ্ছেদ, ব্যক্তিগত সম্পর্ক এবং গায়িকা কেনিশা ফ্রান্সিস-কে ঘিরে নানা জল্পনা চলছিল। এবার ১৬ মে আয়োজিত এক আবেগঘন সাংবাদিক সম্মেলনে নিজের জীবনের নানা বিতর্কিত অধ্যায় সামনে এনে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলেন অভিনেতা।

সাংবাদিক বৈঠকে রবি জানান, স্ত্রী আরতি রবি-র সঙ্গে চলমান বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। তাঁর দাবি, ব্যক্তিগত জীবনের অস্থিরতা তাঁর মানসিক অবস্থা এবং পেশাগত জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে। সাংবাদিকদের সামনে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, তাঁকে তাঁর দুই সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি সন্তানদের নিরাপত্তারক্ষীর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন অভিনেতা। তাঁর কথায়, এই পরিস্থিতি তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি আসে যখন রবি নিজের আত্মহানির প্রসঙ্গ তোলেন। নিজের কব্জির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমি নিজের কব্জি কেটেছিলাম, তারপরের দিনও শুটিংয়ে গিয়েছিলাম। সেটাই ছিল আমার কাজের প্রতি দায়বদ্ধতা।”

এরপর আরও বিস্ফোরক অভিযোগ তুলে অভিনেতা দাবি করেন, তাঁর প্রাক্তন স্ত্রীর পরিবার তাঁর বিরুদ্ধে “কালো জাদু” করছে। তাঁর কথায়, “আমি রক্ত বমি করছি। আগে করত, এখনও করছে।” যদিও এই অভিযোগের পক্ষে কোনও স্বাধীন প্রমাণ এখনও সামনে আসেনি। রবি আরও দাবি করেন, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তিনি বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে সেই সিদ্ধান্তের মূল্য দিতে হচ্ছে। তাঁর অভিযোগ, তাঁকে মানসিক চাপে বিয়েতে রাজি করানো হয়েছিল এবং বিবাহিত জীবন শুরুর পর থেকেই তিনি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ছিলেন।

আরও পড়ুন: নিজেকেই বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মনে করেন লিটন দাস

এছাড়াও গায়িকা কনিশা ফ্রান্সিসের সঙ্গে সম্পর্ক ভাঙার বিষয়টিও নিশ্চিত করেন অভিনেতা। তাঁর দাবি, অনলাইন ট্রোলিং ও সাইবার বুলিংয়ের কারণে সেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি। যদিও তিনি কনিশার সুখ কামনা করেছেন এবং কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। তবে রবি মোহনের এই বক্তব্যগুলির অধিকাংশই একতরফা দাবি। সংশ্লিষ্ট পক্ষের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে এই ঘটনাকে ঘিরে বিতর্ক ও জল্পনা আরও বাড়তে শুরু করেছে।

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা