নিজেকেই বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মনে করেন লিটন দাস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সিনিয়রদের মধ্যে ইগোর লড়াই বন্ধে গত কয়েক বছর ধরেই তিন ফরম্যাটে তিন অধিনায়ক বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। টি টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব সঁপেছে লিটন দাসের কাঁধে। আর নিজেকেই সেরা অধিনায়ক মনে করছেন তিনি। এমনকি তিন পূর্বসূরী মাশরাফি বিন মোর্তজা, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের চেয়েও নিজেকে এগিয়ে রেখেছেন উইকেটরক্ষক-ব্যাটার। ইতিমধ্যেই লিটনের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। নিজের ঢাক নিজে পেটানোয় নেটা নাগরিকরা বিঁধেছেন তাঁকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পডকাস্টে টি টোয়েন্টি অধিনায়ক লিটনকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক বিবেচনা করে দুজন থেকে একজন বেছে নিলে, লিটন নাকি সাকিব কাকে বেছে নেবেন? জবাবে লিটন বলেন, ‘কঠিন… তবে আমি আমাকেই বেছে নেব।’ এর পরে প্রশ্নকর্তা জিজ্ঞেস করেন-‘লিটন দাস নাকি তামিম ইকবাল?’ লিটন জবাব দেন, ‘রেকর্ডের দিক দিয়ে আমি।’ খানিকটা কৌতুহলী হয়ে প্রশ্ন কর্তা ফের জানতে চান-‘লিটন দাস নাকি নাজমুল হোসেন শান্ত?’ এই প্রশ্নের জবাবেও লিটন বলেন, ‘আবারও, রেকর্ডের দিক দিয়ে আমি।’

বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক হিসাবে মাশরাফি বিন মোর্তজা এগিয়ে। তবে লিটন রেকর্ডের দিক বিবেচনায় নিজেকে মাশরাফির চেয়ে এগিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘ভাইয়ার (মাশরাফি) অধীনে অনেক দিন খেলেছি। সব ফরম্যাট খেলা হয়নি। রেকর্ডের দিক দিয়ে, আমি যেসব ফরম্যাটে করেছি রেকর্ড আমার খুব ভাল। তবে এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমি বুঝতে পারছি।’

 

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘ডিপফেক’-এর শিকার ম্রুণাল ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি নায়িকার

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ