পুণেতে ১০ কোটিতে বিলাসবহুল বাংলো কিনলেন শান

এবার একটি বড় রিয়েল এস্টেট মালিকের থেকে ১০ কোটি দিয়ে বিলাসবহুল বাংলো কিনলেন শান ওরফে শান্তনু মুখোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তি কেনা-বেচাতে রীতিমতো এক্সপার্ট বলিউড তারকারা। পাশাপাশি ব্যবসাদারও বটে! ইদানিং বলিউডের অনেক তারকা তাঁদের কম দামে কেনা ফ্ল্যাট বেশি দামে বেচে কোটি কোটি মুনাফা অর্জন করেছেন। যাঁদের মধ্যে আছেন, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, গৌরী খানও। মাস কয়েক আগে মুম্বইয়ে একটি ফ্ল্যাট বেচে প্রায় ৮১ শতাংশ লাভ করেছেন অমিতাভ বচ্চন। এছাড়াও অক্ষয় কুমার বিগত কয়েক মাসে একাধিক আবাসন বেচে কোটি কোটি টাকা আয় করেছেন। এছাড়া শাহরুখ খান পত্নীও কিছুদিন আগে মুম্বইয়ের একটি ফ্ল্যাট বিক্রি করেছেন। সুতরাং বলি তারকাদের সম্পত্তি কেনা-বেচা চলছেই।

এবার একটি বড় রিয়েল এস্টেট মালিকের থেকে ১০ কোটি দিয়ে বিলাসবহুল বাংলো কিনলেন শান ওরফে শান্তনু মুখোপাধ্যায়। মুম্বই খাদি ও গ্রামীণ শিল্প সমিতি বোরিভালিতে ৩.৮৪ একর ফ্রিহোল্ড জমি ঋষভরাজ এস্টেট ডেভেলপারস প্রাইভেট লিমিটেডের কাছে ৫৩৯.২৫ কোটি টাকায় বিক্রি করেছে। এই চুক্তিটি গত ৩০ মার্চ নিবন্ধিত হয়েছিল। রিয়েল এস্টেট ডেটা অ্যানালিটিক্স ফার্ম সিআরই ম্যাট্রিক্সের অ্যাক্সেস করা সম্পত্তি নিবন্ধনের নথি অনুসারে, মহারাষ্ট্র রাজ্যের কোষাগার এই চুক্তি থেকে শুধুমাত্র স্ট্যাম্প ডিউটি ​​ফি বাবদ ৩২.৫৫ কোটি টাকা আয় করেছে।

পাশাপাশি এই সম্পত্তির অধীনে থাকা পুণের প্রভাচিওয়াড়িতে ১০ কোটি টাকায় একটি বিলাসবহুল বাংলো কিনেছেন বলিউডের জনপ্রিয় বলিউড প্লেব্যাক গায়ক শান্তনু মুখোপাধ্যায়, যিনি শান নামেই বেশি পরিচিত এবং তার স্ত্রী রাধিকা মুখোপাধ্যায়। স্কয়ার ইয়ার্ডস কর্তৃক পর্যালোচনা করা নথি অনুসারে, এই ক্রয়ের মধ্যে প্রায় ০.৪ হেক্টর জমির একটি প্লট অন্তর্ভুক্ত রয়েছে এবং মার্চ মাসে এটি নিবন্ধিত হয়েছিল। দম্পতি ৫০ লক্ষ টাকা স্ট্যাম্প শুল্ক এবং ৩০,০০০ টাকা নিবন্ধন ফি প্রদান করেছেন। শান বলিউডের একজন জনপ্রিয় গায়ক, তিনি সুরেলা কন্ঠের মাধ্যমে জয় করেছেন একাধিক ভক্ত হৃদয়। ‘কাল হো না হো’, ‘তনু ওয়েডস মনু’র মতো চলচ্চিত্রের চার্ট-টপিং গানের জন্য বিখ্যাত, দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে তাঁর সঙ্গীত কেরিয়ার গড়েছেন তিনি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের