চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুরুতেই বাজিমাত শ্বেতা-রণজয়ের, নতুন মেগার কাছে হেরে ভূত সূর্য-দীপারা

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের কারুর মুখে হাসি-আবার কারুর কান্নার দিন। তবে এই সপ্তাহে ক্রিসমাস উপলক্ষে একদিন পরে শুক্রবারে এল টিআরপি তালিকা। বিগত মাসগুলিতে এই টিআরপির ধাক্কা সামলাতে না পেরেই বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। সেই জায়গায় এসেছে নতুন ধারাবাহিক। সেগুলোও টিআরপিতে রাজত্ব না করতে পারায় বিদায় নিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় রাজত্ব করছিল নিম ফুলের মধু, জগদ্ধাত্রী আর ফুলকি। জি বাংলার এই তিনটে মেগাকে কিছুতেই হারিয়ে উঠতে পারছিল না স্টার জলসা। ঈশার হাত থেকে সৃজনকে বাঁচিয়ে পর্ণার রাজত্ব বেশ জমে উঠেছিল। এই সপ্তাহেও তার সিংহাসন কেড়ে নিতে পারল না কেউ। দ্বিতীয় স্থানে রইল জগদ্ধাত্রী আর তিনে ফুলকি ধরে রাখল নিজের জায়গা। তবে এবার স্টার জলসার খানিকটা মান বাঁচাল গীতা LLB। চার নম্বরে এই ধারাবাহিক। তবে পাঁচে আবারও জি বাংলাই। শ্বেতা ভট্টাচার্য আর রণজয় বিষ্ণুর নতুন মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’ শুরুর সপ্তাহেই বাজিমাত, এল সোজা পাঁচে। চলতি সপ্তাহে আরও একটি মেগা-র প্রথম টিআরপি এল। তা হল কথা। তবে বহুদিন পর ছোট পর্দায় সাহেব ভট্টাচার্য, আর নায়িকা হিসেবে সুস্মিতা দে। কিন্ত জি বাংলাকে গোল দিতে পারল না এই ধারাবাহিক।

চলুন দেখে নেওয়া যাক টিআরপি-র সেরা দশ-

প্রথম: নিম ফুলের মধু (৯.২) (ZEE BANGLA)

দ্বিতীয়: জগদ্ধাত্রী (৮.৯)(ZEE BANGLA)

তৃতীয়: ফুলকি (৮.৫)(ZEE BANGLA)

চতুর্থ: গীতা L.L.B (৭.৯) (STAR JALSA)

পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে (৭.৮)(ZEE BANGLA)

ষষ্ঠ: কার কাছে কই মনের কথা (৭.৬)(STAR JALSA)

সপ্তম: তোমাদের রাণী (৭.০)(STAR JALSA)

অষ্টম: অনুরাগের ছোঁয়া (৬.৭)(STAR JALSA)

নবম: সন্ধ্যাতারা (৬.৬)(STAR JALSA)

দশম: জল থই থই ভালোবাসা (৬.৫)(STAR JALSA)

হাল বেশ খারাপ একসময়ের দুই টপার মেগা কার কাছে কই মনের কথা আর অনুরাগের ছোঁয়া-র। সূর্য আর দীপার রসায়ন এখন ফিকে দর্শকদের মনে। এদিকে কার কাছে কই মনের কথা-য় শিমুল আর পরাগের ডিভোর্স হতে চলেছে। প্রেমিকের কাছে ফেরার সিদ্ধান্তই নিয়ে ফেলেছে শিমুল। পাশে শাশুড়ি, ননদ, পাড়ার বউদিরা। চলতি সপ্তাহেও মানালির মেগা স্লট হারাল গীতা এলএলবি-র কাছে। খবরে রয়েছে বেশ কিছু ধারাবাহিক হয়তো খুব জলদিই বন্ধ করবে স্টার জলসা আর জি বাংলা। যাতে নাম রয়েছে ইচ্ছে পুতুল, মিলি, তুঁতে-দের।

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ