চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TRP LIST: ‘ফুলকি’ হারিয়ে শীর্ষস্থান কার দখলে?

নিজস্ব প্রতিনিধি: হিসেব অনুযায়ী, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড আসার কথা থাকলেও এ সপ্তাহে স্বাধীনতা দিবস পড়ে যাওয়ার কারণে একদিন পরে রিপোর্ট কার্ড এলো। সুতরাং শুক্রবার চলে এল বাংলা সিরিয়ালের টিআরপির রেটিং চার্ট। প্রতি সপ্তাহ এই রেটিং চার্টের জন্যেই অপেক্ষায় থাকে নির্মাতা থেকে শিল্পী সকলে। আর এই টিআরপির উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, কোন ধারাবাহিক বেশিদিন রাজত্ব করবে এবং কোন ধারাবাহিকের সময় ফুরিয়ে এসেছে। এটি বছরের ৩৩ তম টিআরপির রেটিং চার্ট। ইতিমধ্যেই টিআরপিতে দীর্ঘদিন নাম না থাকার কারণে মাত্র অল্প কিছুদিন রাজত্ব করেই বিদায় নিয়েছে একাধিক ধারাবাহিক। সে জায়গায় এসেছে নতুন নতুন গল্প। এছাড়া ইতিমধ্যেই শেষ হয়েছে একাধিক পুরোনো ধারাবাহিকও। যাই হোক, এবার দেখে নেওয়া যাক, এ সপ্তাহের টিআরপিতে কার পাল্লা ভারী? কোন মেগা কেমন স্কোর করল? এই সপ্তাহেও সিরিয়ালগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জারি ছিল।

তবে শীর্ষস্থান বারবার দখল করে নিচ্ছে জি বাংলার সপ্তাহে ফের শীর্ষ স্থানে উঠে এসেছে ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। দ্বিতীয় স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche)। এবার তৃতীয় স্থান দখলে ‘ফুলকি’ (Phulki)-র। চতুর্থস্থানে রয়েছে ‘গীতা এলএলবি’ (Geeta LLB)। পঞ্চম স্থানে রয়েছে জোড়া ধারাবাহিক, ‘জগদ্ধাত্রী'(Jagaddhatri) ও ‘কথা'(Kotha)। ষষ্ঠস্থানে জায়গা পেয়েছে উড়ান। সপ্তমে রয়েছে ‘শুভ বিবাহ'(Subho Bibaho) ও ‘বধুয়াঁ’ (Bondhua)। অষ্টমে রয়েছে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ'(Diamond Didi Zindabad) এবং ‘রোশনাই’ (Roshnai)-র প্রাপ্তি ৫.৮। নবমে ‘মিঠিঝোরা’ (Mithijhora), আর দশমে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anuraager Chhowa) এবং ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)। সুতরাং জি বাংলা এবং স্টার জলসার মধ্যে চলছে জোর টক্কর। কেউ কাউকে জায়গা ছাড়তে একেবারেই নারাজ।

এবার চলুন দেখে নেওয়া যাক, কে কত স্কোর সংগ্রহ করল…..

১. প্রথম – নিম ফুলের মধু (৭.২) (জি বাংলা)

২. দ্বিতীয় – কোন গোপনে মন ভেসেছে (৭.১) (জি বাংলা)

৩. তৃতীয় – ফুলকি (৭.০) (জি বাংলা)

৪. চতুর্থ – গীতা এলএলবি (৬.৯) (স্টার জলসা)

৫. পঞ্চম – কথা (৬.৮) (স্টার জলসা), জগদ্ধাত্রী (৬.৮) (জি বাংলা)

৬. ষষ্ঠ – উড়ান (৬.৩) (স্টার জলসা)

৭. সপ্তম – শুভ বিবাহ (৫.৯), সপ্তম – বধুয়াঁ (৫.৯) (স্টার জলসা)

৮. অষ্টম- রোশনাই (৫.৮) (স্টার জলসা), ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.৮) (জি বাংলা)

৯. নবম- মিঠিঝোরা (৫.৭) (জি বাংলা)

১০. দশম – অনুরাগের ছোঁয়া (৫.১), দশম – হরগৌরী পাইস হোটেল (৫.১) (স্টার জলসা)

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ