চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সেরা পাঁচেও জায়গা হল না অনুরাগের ছোঁয়ার, তাহলে বেঙ্গল টপার কে?

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহে টিআরপি-তে আরও খারাপ হাল হল অনুরাগের ছোঁয়ার। টানা টিআরপিতে টপার থাকা এই ধারাবাহিক এবার ছিটকে গেল সেরা ৫ থেকেও। আর এবার বেঙ্গল টপারের দখলে বড় চমক। গত কয়েকদিন ধরেই টিআরপি-র তালিকা অদলবদল। বেঙ্গল টপার পজিশন হাতছাড়া হলেও কোনরকমভাবে সেরা পাঁচে টিকেছিল এই ধারাবাহিক, কিন্তু চলতি সপ্তাহে সেরা পাঁচ থেকেও ছিটকে গেল অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। মিশকার সূর্যর জীবনে ফিরে আসে, দীপা-সূর্যর ডিভোর্স, সোনা-রূপার তাদের বাবার থেকে দূরে চলে যাওয়া, কিছুই যেন মন কাড়তে পারছে না দর্শকদের। যার প্রভাব সরাসরি পড়েছে নম্বরে!

গত সপ্তাহে টিআরপি টপার হিসেবে যৌথভাবে ছিল নিম ফুলের মধু আর কার কাছে কই মনের কথা। কিন্তু এই সপ্তাহে দেখা গেল নিম ফুলের মধু দ্বিতীয় স্থানে। আর কার কাছে কই তৃতীয় স্থানে। তার সঙ্গে রয়েছে ফুলকিও। তাহলে এবার ভাবছেন তো টপার কে? উত্তর হল পুরোনো চাল অর্থাৎ জগদ্ধাত্রী। বেশ কয়েকমাস পরে টপারের স্থানে বসতে পারল জ্যাস।

দেখে নিন টিআরপির সেরা দশের তালিকা-

প্রথম: জগদ্ধাত্রী ৭.৭

দ্বিতীয়: নিম ফুলের মধু ৭.১

তৃতীয়: ফুলকি / কার কাছে কই মনের কথা (৭.০)

চতুর্থ: তোমাদের রাণী (৬.০)

পঞ্চম: সন্ধ্যাতারা ৫.৯

ষষ্ঠ: অনুরাগের ছোঁয়া (৫.৮)

সপ্তম: রাঙা বউ (৫.৫)

অষ্টম: তুঁতে (৫.৪)

নবম: Love বিয়ে আজকাল (৫.৩)

দশম: ইচ্ছে পুতুল (৫.২)

ওম সাহানি-কে এনেও সেভাবে খেল দেখাতে পারেনি Love বিয়ে আজকাল। রাঙা বউ-এর সঙ্গে টক্করে বারবার হারাচ্ছে স্লট। তাই এবার নায়িকার হচ্ছে বদল। মৌমিতা সরকারের জায়গায় এবার তৃণা সাহা আসবেন শ্রাবণের জায়গায়। অন্যদিকে ২৭ নভেম্বর থেকে বদলে যাচ্ছে মিলি-র সম্প্রচারের সময়। 

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ