চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীর্ষস্থানচ্যুত ‘নিম ফুলের মধু’, হাড্ডাহাড্ডি লড়াই ‘কথা’, ‘ফুলকি’-র

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। চলতি বছরের শেষ মাস এটা। চলতি বছর জুড়ে একাধিক ধারাবাহিক বেঙ্গল টপারে নাম লিখিয়েছে। আবার কিছু সিরিয়াল শুরুর পরেই টিআরপিতে নাম তুলতে ব্যর্থ হয়েছে। তাই খুব কমদিন রাজত্ব করেই লোটাকম্বল গুটিয়ে চ্যানেল কে বিদায় জানিয়েছে। কারণ একটাই টিআরপির সেরা ১০ এ দীর্ঘদিন ধরে সেই ধারাবাহিকের নাম না ওঠা। চলতি বছরে ধারাবাহিকের প্রথম সারির দুটি চ্যানেলে বহু ধারাবাহিক এসেছে। যাদের মধ্যে কিছু সিরিয়ালই এই মূহুর্তে টিকে রয়েছে। বাঙালি দর্শকদের এখন অন্যতম আকর্ষণীয় বিষয় হলো সিরিয়াল। প্রতি দিন সন্ধ্যেবেলা চায়ে চুমুক দিতে দিতে সিরিয়ালে নিজেকে ডুবিয়ে ফেলার মধ্যেই যেন প্রশান্তি। আর তারই আভাস পাওয়া যায় টিআরপিতে। যাই হোক, গত কয়েক সপ্তাহ ধরে টিআরপির আসন ব্যাপক রদবদল চটছে। কখনও কথাকে হারাচ্ছে গীতা এল এল বি, আবার কখনও গীতাকে হারাচ্ছে কথা। দুই সিরিয়ালই স্টার জলসার পর্দায় অল্প কিছুদিন ধরে রাজত্ব করছে। আর তাতেই ভক্তদের মন একেবারে জয় করে ফেলেছে তাঁরা। এক দিকে কথার কথা যাদুকাঠি, অন্যদিকে আইনজীবী গীতা শ্বশুরকে মামলা থেকে বাঁচাতে একেবারে উঠেপড়ে লেগেছে। অন্যদিকে নতুন শুরু হয়েই রাজত্ব করছে স্টার জলসার পরিণীতা ধারাবাহিক। আর তলানিতে ঠেকেছে নিম ফুলের মধুর স্কোর। যাই হোক, এ সপ্তাহের টিআরপিতে ও কোনও রদবদল চোখে পড়ল না।

চটপট দেখে নিন এ সপ্তাহের টিআরপির তালিকা

প্রথম: কথা (স্টার জলসা), ফুলকি (জি বাংলা) ৭.৪
দ্বিতীয়: গীতা, পরিণীতা (স্টার জলসা), ৭.৩
তৃতীয়: জগদ্ধাত্রী (জি বাংলা) ৭.২
চতুর্থ: উড়ান (স্টার জলসা) ৬.৯
পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে (জি বাংলা) ৬.৭
ষষ্ঠ: রাঙ্গামতি তীরন্দাজ (স্টার জলসা), আনন্দী (জি বাংলা) ৬.৬
সপ্তম: গৃহপ্রবেশ (স্টার জলসা) ৬.৩
অষ্টম: শুভ বিবাহ (জি বাংলা) ৬.০
নবম: তেঁতুলপাতা (স্টার জলসা) ৫.৯
দশম: অনুরাগের ছোঁয়া রোশনাই (স্টার জলসা) ৫.৬
একাদশ: মিত্তির বাড়ি (স্টার জলসা) ৫.৩
দ্বাদশ: নিম ফুলের মধু (জি বাংলা) ৫.১
ত্রযোদশ: দুই শালিক ৪.৬ মিঠিঝোরা
১৪: পুবের ময়না, মালাবদল

নন ফিকশন

দিদি No.1 1.7 & 2.8
SRGMP 4.9

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ