চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TRP-তে চমক! গীতা LLB, ফুলকিকে বোল্ড-আউট করে নতুনের জয়জয়কার

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার TRP আসার কথা থাকলেও এ সপ্তাহে একদিন পরে শুক্রবার এলো TRP-র তালিকা। আর TRP মানেই বাংলা ধারাবাহিকের রিপোর্ট কার্ড আসার দিন। দুরু দুরু বুকে থাকেন সকল ধারাবাহিকের নির্মাতারা এবং কলাকুশলীরা। সপ্তাহজুড়ে কোন ধারাবাহিক দর্শকদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে, সবটাই রিপোর্ট দেয় TRP-র রেটিং চার্ট। আর TRP-তে খারাপ ফলাফল করলে সেই ধারাবাহিকের বিদায় ঘন্টা বেজে যায়। যাই হোক, গত কয়েক সপ্তাহ জুড়েই টিআরপিতে শীর্ষাসন দখল করে রেখেছে স্টার জলসার গীতা এল এল বি। আইনজীবী গীতার দাপটে কেউ টিকতে পারছে না। জি বাংলার ফুলকিও ধীরে ধীরে হারাচ্ছে তার রাজত্ব। অন্যদিকে সদ্য শুরু হয়েই টিআরপিতে খেল দেখাচ্ছে পরিণীতা। শুরু থেকেই TRP-র একটু উঁচুতেই স্থান নিয়েছে এই ধারাবাহিক। তবে এবার সবাইকেই একেবারে বোল্ড-আউট করে TRP-র শীর্ষে জায়গা নিল ‘পরিণীতা।’ চলুন চটপট জেনে নেওয়া যাক, টিআরপিতে কে পেল সেরার চকমা আর কার মুখ পুড়ল!

চমকপ্রদ রদবদল ঘটিয়ে এই সপ্তাহের বেঙ্গল টপার স্টার জলসার পরিণীতা, দ্বিতীয় স্থান দখলে রয়েছে ফুলকি, আর তৃতীয় স্থানে বাজিমাত গীতা LLB-র, চতুর্থস্থানে রয়েছে কথা এবং পঞ্চমস্থান দখলে রয়েছে জগদ্ধাত্রী। ষষ্ঠ স্থান দখলে রয়েছে কোন গোপনে মন ভেসেছে, এবং রাঙামতী তীরন্দাজ। সপ্তমস্থানে রয়েছে উড়ান, অষ্টমস্থানে রয়েছে গৃহপ্রবেশ, নবমস্থান দখলে রয়েছে শুভ বিবাহ, দশমে রয়েছে মিত্তির বাড়ি, তেতুল পাতা, আনন্দী।

দেখে নিন সেরা দশের তালিকা… 

প্রথম: পরিণীতা (স্টার জলসা) ৭.৮

দ্বিতীয়: ফুলকি (জি বাংলা) ৭.৭

তৃতীয়: গীতা LLB (স্টার জলসা) ৭.৪

চতুর্থ: কথা (স্টার জলসা) ৭.৪

পঞ্চম: জগদ্ধাত্রী (জি বাংলা) ৭.১

ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে, রাঙামতী তীরন্দাজ (৭.০)

সপ্তম: উড়ান (স্টার জলসা) ৬.৮

অষ্টম: গৃহপ্রবেশ (স্টার জলসা) ৬.১

নবম: শুভ বিবাহ (স্টার জলসা) ৬.০

দশম: মিত্তির বাড়ি, তেঁতুল পাতা, আনন্দী ৫.৭

নন ফিকশন

দিদি নং 1: জি বাংলা, ১.৭, ২.৫

সারেগামাপা: জি বাংলা ৫.০

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ