এই মুহূর্তে

টিআরপি-তে ফর্মে ফিরল ‘পরশুরাম’, ফের মুখ পুড়ল ‘পরিণীতা’-র, কে কোন পজিশনে?

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-তে জোর টক্কর। গত কয়েক সপ্তাহ পিছিয়ে পড়লেও আবারও শীর্ষস্থান ফিরে পেল স্টার জলসার ‘পরশুরাম’। আবারও শীর্ষস্থানচ্যুত হল স্টার জলসার ‘পরিণীতা’। গত কয়েক সপ্তাহ টিআরপিতে ব্যপক রদবদল হয়েছে। শীর্ষাসন থেকে ছিটকে গিয়েছিল পরশুরাম। সেই আসন দখল করেছিল জি বাংলার পরশুরাম। তবে কয়েক সপ্তাহ পিছিয়ে পড়তেই এই সপ্তাহে আবারও ফর্মে ফিরল পরশুরাম। যদিও একেবারে ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে, ‘রাঙামতী তীরন্দাজ’, ‘জোয়ার ভাঁটা’রা। আজ বৃহস্পতিবার। হিসেবমতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতা দের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি।

তবে নতুন নতুন ধারাবাহিক আসার পরেই চিন্তায় পড়ে যাচ্ছে পুরনো ধারাবাহিকগুলি। শুরু থেকেই TRPতে রাজত্ব করছে পরশুরাম। এছাড়া পরিণীতাও শুরু থেকেই টিআরপির ভাল পজিশনে রয়েছে। একজন গ্রামের মেয়ের শহরে এসে কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করবে, সেটাই গল্পের মূল উপজীব্য। এদিকে গত সপ্তাহ থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে রাহি। এছাড়াও শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে আরও একাধিক ধারাবাহিক। এবার চলুন দেখে নেওয়া যাক, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক রয়েছে। প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয় স্থানে পরিণীতা, তৃতীয় স্থানে রয়েছে, জোয়ার ভাঁটা, রাঙামতি তীরন্দাজ, চতুর্থ স্থানে রয়েছে, তারে ধরি ধরি মনে করি, আর পঞ্চমে রয়েছে, কুসুম এবং প্রফেসর বিদ্যা ব্যানার্জি।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরশুরাম ৫.৯

দ্বিতীয়: পরিণীতা ৫.৬

তৃতীয়: জোয়ার ভাঁটা, রাঙামতি তীরন্দাজ ৫.৫

চতুর্থ: তারে ধরি ধরি মনে করি ৫.৩

পঞ্চম: কুসুম, প্রফেসর বিদ্যা ব্যানার্জি ৫.০

ষষ্ঠ: ও মোর দরদিয়া ৪.৯

সপ্তম: গঙ্গা ৪.৭

অষ্টম: লক্ষ্মী ঝাঁপি ৪.৫

নবম: আমাদের দাদামণি ৪.৩

দশম: চিরদিনই তুমি যে আমার ৪.১

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

করিমপুরে প্রচারে জোর তৃণমূলের, গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগে অভিনেতা সোহম

অভিষেক শর্মার সঙ্গে পলক তিওয়ারি! ভক্তদের মধ্যে গুঞ্জন

গুরুতর অসুস্থ সাবা আজাদ, উঠে দাঁড়াতে পারছেন না, কীভাবে প্রেমিকার যত্ন নিচ্ছেন হৃতিক?

‘রাম সবার, কারও একার নয়’, ঘাটালে প্রচারে গিয়ে বিজেপিকে নিশানা দেবের

মুম্বইয়ে ২.৮১ কোটি টাকায় অফিস লিজে নিলেন মাধুরী, অভিনয় ছেড়ে ব্যবসা খুলছেন নাকি?

KBC-তে ৫০ লাখ জয়ী মধ্যপ্রদেশের সরকারি আধিকারিক গ্রেফতার, কী অভিযোগ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ