খামখেয়ালি ট্রাম্পের নতুন কীর্তি: এবার ডলারেও তাঁর স্বাক্ষর

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনার শেষ নেই। এবার ১৬৫ বছরের ঐতিহ্য ভেঙে মার্কিন মুদ্রা ডলারেও থাকছে তাঁর স্বাক্ষর। ট্রাম্প হচ্ছেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট যার স্বাক্ষর থাকছে ডলারে। ইতিমধ্যেই এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন তিনি। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম ব্যাঙ্ক নোটে প্রেসিডেন্টের স্বাক্ষর রাখার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি কটাক্ষ করে লিখেছেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য, গ্যাস, বাড়ি ভাড়া ও স্বাস্থ্য সেবায় বেশি খরচের জন্য কাকে দায় দিতে হবে তা এখন মার্কিনিরা পরিষ্কারভাবে জানতে পারবে।’

১৮৬১ সাল থেকে মার্কিন ‍যুক্তরাষ্ট্রের ব্যাঙ্ক নোটগুলিতে মার্কিন ট্রেজারারের স্বাক্ষর রাখার রীতি চালু হয়েছিল। ডলারে প্রাক্তন দুই মার্কিন প্রেসিডেন্টের ছবি ব্যবহার করা হলেও কখনই কোনও প্রেসিডেন্টের স্বাক্ষর ছিল না। শুধু অর্থমন্ত্রী ও ট্রেজারারের স্বাক্ষর থাকত। শেষ বার যে ডলার ছাপা হয়েছিল তাতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ও ট্রেজারার লিন মালেরবার স্বাক্ষর রয়েছে। বর্তমান আইনে মুদ্রায় জীবিত প্রেসিডেন্টদের ছবি বা প্রতিকৃতি ব্যবহার নিষিদ্ধ। কিন্তু স্বাক্ষর নিয়ে কিছু বলা নেই। সেই ফাঁকফোকরকে কাজে লাগিয়ে ট্রাম্প প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছেন।

শুধু নোটেই নয়, চলতি মাসে মার্কিন এক ফেডারেল আর্টস কমিশন আমেরিকার জন্মের আড়াইশ বছর উদ্‌যাপন উপলক্ষে ট্রাম্পের ছবি সম্বলিত ২৪ ক্যারেটের স্মারক স্বর্ণমুদ্রারও অনুমোদন দিয়েছে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরার পরেই জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস, ইউএস ইনস্টিটিউট অব পিসের নাম বদল করে নিজের নামে করে নিয়েছেন।

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের