চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিআরপি-র সিংহাসনে ‘যুগ্ম উইনার’, পর্ণাকে টেক্কা দিয়ে সেরার সেরা আর কে?

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, মানেই বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড আসার দিন। অর্থাৎ সারা সপ্তাহে কে কেমন ফলাফল করল, তা জানা যায় TRP চার্টের মাধ্যমে। তবে চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য অনুরাগীদের৷ একদিকে টিআরপির তালিকায় বাজিমাত করার জন্যে একের পর এক ধারাবাহিক শেষ হচ্ছে। সেই জায়গা দখল করছে নতুন নতুন ধারাবাহিক। এতে অবশ্য দর্শকদের মন একটু খারাপ। কিন্তু নতুন ধারাবাহিক এনে তাঁদের অভিমানও ঘুচিয়ে দিচ্ছে চ্যানেল। যাই হোক, সপ্তাহ কয়েক ধরেই বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর দিচ্ছে জি বাংলা এবং স্টার জলসা। তবে বাজিমাত হচ্ছে জি বাংলারই।

কেননা গত কয়েক সপ্তাহ জুড়েই টিআরপির সিংহাসনে দখলে জনপ্রিয় ধারাবাহিক ফুলকির৷ ওদিকে পর্ণাও কড়া টক্কর দিয়ে নিজের জায়গায় বহাল থাকছে৷ অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতেও মুখিয়ে রয়েছেন দর্শক। আর দর্শকদের কাছে আকর্ষণ ফেরাতে প্রতি সপ্তাহেই ধারাবাহিকগুলিতে আসছে একের পরও এক চমক। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক, এ সপ্তাহের টিআরপির তালিকায় সেরা দশ কারা কারা….

নিম ফুলের মধু- ফুলকি- ৭.১ (প্রথম) (জি বাংলা)

শুভ বিবাহ- ৬.৭ (দ্বিতীয়) (স্টার জলসা)

কথা- ৬.৩ (তৃতীয়) (স্টার জলসা)

কোন গোপনে মন ভেসেছে-রোশনাই- ৬.২ (চতুর্থ) (জি বাংলা)

উড়ান – ৬.১ (পঞ্চম) (স্টার জলসা)

অনুরাগের ছোঁয়া-জগদ্ধাত্রী – ৫.৯(ষষ্ঠ) স্টার জলসা, জি বাংলা)

গীতা LLB- ৫.৭ (সপ্তম) (স্টার জলসা)

বধুয়াঁ- ৫.৩ (অষ্টম) (স্টার জলসা)

হরগৌরী পাইস হোটেল-মিঠিঝোরা – ৪.৭ (নবম) (স্টার জলসা)

ডায়মন্ড দিদি জিন্দাবাদ- ৪.৫ (দশম) (জি বাংলা)

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ